Site Logo

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

EBBS Desk·
গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও। সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourrav Ganguly)থেকে ঝুলন গোস্বামী ভোটাধিকার প্রয়োগ করলেন।

Sponsored

Sranchi In Article

বেহালায় সস্ত্রীক ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourrav Ganguly), বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়িশা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠের ১৫৩ নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন সিএবি  সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। ভাইয়ের সঙ্গে আসেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।গোটা বুথ জুড়ে ছিল নিরাপত্তার কড়া বেষ্টনী। সাধারণ মানুষদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন সৌরভ।  ভোটদানের পর বেরিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন।

সেই সঙ্গে বলেন, "'প্রথম দফায় তো ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল। দ্বিতীয় দফায় কী হয়, সেটা আশা করছি যে সন্ধ্যার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এই কেন্দ্রে এমনিতেও ঝামেলা হয় না। এবারও নিশ্চিন্তেই ভোট দেওয়া গেছে।" গত ভোটের সঙ্গে এবারের পার্থক্য জানতে চাইলে দাদা অবশ্য সাবধানী হয়ে যান। তাঁর বক্তব্য, 'এইসব আমাকে জিজ্ঞাসা করবেন না। আমি আমার ভোট দিয়ে দিয়েছি, ব্যাস।'

এদিকে নদীয়া জেলার ৯১ চাকদা বিধানসভা কেন্দ্রের লালপুর বিদ্যাপীঠে ৬৬ নম্বর বুথে ভোট দিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী।

শুধু ক্রিকেট মাঠের তারকাই নয়, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস মেহতাব হোসেন থেকে দেবজিত মজুমদারের মতো ফুটবলাররাও অংশ নিলেন ভোট উতসবে।সস্ত্রীক ভোট দিলেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস। ভোট দেন প্রীতম কোটালও।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from খেলা

View All →