টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়ল নামিবিয়া ক্রিকেট দল (South Africa vs Namibia)। প্রথমে ব্যাট করতে নেমে নামিবিয়া করে ১৬৩/৯। জবাবে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ওভারের মধ্যে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৫ রান। ইতিহাস তৈরি করে প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি ম্যাচে জয় পেল নামিবিয়া।

উইন্ডহোতে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকা বনাম নামিদিয়া ম্যাচ সম্প্রচারে বিভ্রাট হওয়ায় মাঝপথেই সম্প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয় সুপারস্পোর্ট। কিন্তু মাঠে খেলা চালিয়ে যেতে কোনও সমস্যা হয়নি। রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। নামিবিয়ার তরফে রুবেন ট্রাম্পেলম্যান ও জোনাথন স্মিথ তিনটি করে উইকেট পান। বিশ্ব চ্যাম্পিয়নদের তরফ জানসেন ১৭ বলে অপরাজিত ২৫ রান করেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামিবিয়ার এই জয়কে বিশ্ব ক্রিকেটে নতুন শক্তির উত্থান হিসেবেই দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।