প্রত্যাশা ছিল দ্বিতীয়বার বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে প্রিয় দল, কিন্তু আর্জেন্টিনাবাসীর সেই আশা পূরণ না হলেও ফুটবলারদের অভ্যর্থনা জানানোয় খামতি ছিল না। বাকি সব ফুটবলার ফিরলেও দেশে ফিরলেন না মেসি(Messi)।
মেসি আর্জেন্টিনায় না ফিরলেও কোচসহ দলের বাকি ফুটবলাররা দেশে ফিরলেন। বিমানবন্দরে লাল কার্পেট বিছিয়ে ও ব্যান্ড বাজিয়ে তাঁদের অভ্যর্থনা জানানো হয়। বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দরের বাইরে বিরাট সংখ্যায় মানুষ উপস্থিত হয়েছিলেন ফুটবলারদের স্বাগত জানাতে। যদিও মেসিকে একঝলক দেখা পেলেন না তার ভক্তরা। মেসি ছিলেন না বিমানে আমেরিকা থেকে দেশে ফেরেননি এলএমটেন। মেসি যে আর্জেন্টিনায় ফেরেননি তা স্পষ্ট। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর মেসি কোথায় গিয়েছেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
সদ্য সমাপ্ত হয়েছে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বিশ্বকাপ জেতার পর বিশ্বর্যাঙ্কিংয়েও ১ নম্বর স্থানে পৌছে গেল স্পেন। টুর্নামেন্টের শুরুতে শীর্ষস্থান ছিল মেসিদের দখলে। ফাইনাল হারের পর আর্জেন্টিনা এক ধাপ নেমে এখন দ্বিতীয় স্থানে। বিশ্বকাপে তৃতীয় হলেও ক্রমতালিকায় চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। তৃতীয় স্থান রয়েছে ফ্রান্সের দখলে।
দেশে না ফিরলেও ইনস্টাগ্রামে মেসি সতীর্থদের নিয়ে বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “যে ভাবে গোটা দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে, একসঙ্গে আমরা জিতেছি, তার অনুভূতিই আলাদা। আমরা বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটা। এই দলটা পর পর দুটো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এই কৃতিত্বও কম নয়। তবে খুব কষ্ট হচ্ছে। কষ্ট কমতে কিছুটা সময় লাগবে। আমি ভাল দিকটাও দেখতে চাই। যে ম্যাচগুলোতে আমরা পিছন থেকে ফিরেছি, জিতেছি, সেগুলো আমাদের মনে চিরকাল থেকে যাবে। ”
















