Site Logo

ইডেনের দর্শদকদের জন্য সুখবর, ম্যাচ শেষে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা

EBBS Desk·
ইডেনের দর্শদকদের জন্য সুখবর, ম্যাচ শেষে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা

আগামী রবিবার ইডেনে(Eden) ওয়েস্ট ইন্ডিজের (West indies)বিরুদ্ধে সুপার আটের শেষ ম্যাচে নামবে ভারত। ভারতীয় বোলারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। এই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। ইডেনের দর্শকদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো(Metro) রেল কর্তৃপক্ষ। ম্যাচ শেষের পর দর্শকদের যাতায়াতের সুবিধার জন্য ব্লু লাইনে দু’টি বিশেষ মেট্রো চালানো হবে।

Sponsored

Sranchi In Article

সুপার এইটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের ম্যাচ রবিবার ইডেনে। ম্যাচটি শুরু হবে রবিবার সন্ধে ৭টায়। অর্থাৎ খেলা শেষ হবে এগারোটার কাছাকাছি। কিন্তু স্টেডিয়াম থেকে গন্তব্য ফিরতে সমস্যা হবে না মেট্রো(Metro) যাত্রীদের। ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। এসপ্ল্যানেড থেকে একটি মেট্রো রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে যাবে দক্ষিণেশ্বর। একই সময়ে একটি মেট্রো ছাড়বে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। এই দুটি মেট্রো নির্দিষ্ট গন্ত্বব্যে সব স্টেশনে থামবে।

বিশেষ এই পরিষেবার ক্ষেত্রে টিকিট কাউন্টার খোলা থাকবে শুধুমাত্র এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। ফলে ম্যাচ শেষে দর্শকরা সেখান থেকেই টিকিট কেটে সহজে মেট্রো ধরতে পারবেন।

সুপার আটের দু ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভারত। ওয়েস্ট ইন্ডিজ রান রেটে এগিয়ে দু নম্বরে আছে।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from খেলা

View All →