সোমবার কলকাতা লিগের ডার্বি। বড় ম্যাচ হবে বারাসতে। ডার্বি উপলক্ষ্যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে বারাসতে। ৮ বছর পর বারাসত স্টেডিয়ামে ফিরছে ফুটবল।
গত তিন মাসে তিনটি ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান একটি ম্যাচে জয় পেয়েছে। তবে ডার্বি মানেই আলাদা একটা উত্তেজনা। নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। ম্যাচের নিরাপত্তায় ছ’জন এডিশনাল এসপি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে মোতায়েন থাকবে প্রায় ১১০০ পুলিশ কর্মী।পুলিশ সুপার জে. মার্সি জানিয়েছেন, বারাসাত পুলিশ জেলার বাইরে থেকেও অতিরিক্ত পুলিশ কর্মী আনা হচ্ছে ।
ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের জন্য ভিন্ন গ্যালারিতে আলাদা প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। প্রথম স্তরে টিকিট পরীক্ষা করে দর্শক কোন ব্লকে যাবেন, তা নির্ধারণ করা হবে। দ্বিতীয় স্তরে দর্শকদের ব্যাগ ও অন্যান্য সামগ্রী খুঁটিয়ে তল্লাশি করা হবে। জলের বোতল, ছাতা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে ঢোকা যাবে না স্টেডিয়ামে। পানীয় জলের ব্যবস্থা থাকবে স্টেডিয়ামের ভিতরে। ডার্বি উপলক্ষ্যে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না জেলা প্রশাসন।
কলকাতা লিগের ডার্বিতে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ ৭ সিনিয়র দলের ফুটবলারকে খেলানোর সিদ্ধান্ত নিলেও শেষপর্যন্ত পিছিয়ে গেলেন সিনিয়র দলের হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাসের জেদের কাছে।। আন্তোনিও লোপেজ হাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে ক্লাবের কাছে গুরুত্বপূর্ণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ এর ম্যাচ তারপর আইএসএল।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ম্যাচ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। নিরাপত্তার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও বিশেষ নজর রয়েছে পুলিশের। মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত হয়েছে কাচারি মাঠ ও কিশালয় হোমের মাঠ। দুপুর ৩টে থেকে বারাসাতের কেএনসি রোডে সাধারণ মানুষের গাড়ি নিয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে।

রিজার্ভ দল নিজেদের যোগ্যতায় সুপার সিক্সে উঠেছে কলকাতা লিগে। সুপার সিক্স শুরু হবার আগে গ্রুপ শীর্ষে ওঠার চ্যালেঞ্জ মোহন বাগান সুপার জায়েন্ট এর বিরুদ্ধে। মোহন বাগান সুপার জায়েন্ট তাদের সমস্ত সিনিয়র দল রেজিস্ট্রেশন করিয়েছে। তবে ইস্ট বেঙ্গল কোনও সিনিয়র ফুটবলারকে শেষ পর্যন্ত নাও খেলাতে পারে। সম্পূর্ণ রিজার্ভ দলের জুনিয়র ফুটবলারদের নিয়েই মর্যাদার লড়াইয়ে নামবে।
মোহনবাগানের কাছে এই ম্যাচ বদলার কয়েক দিন আগে ডুরান্ড ফাইনালে লজ্জাজনকভাবে হারতে হয়েছে। ফলে পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়ে নামছে মোহনবাগান।
















