প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও গলে ভারত বনাম শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ বার বার থমকে গেল বৃষ্টিতে। মাত্র ৪৩ ওভারের খেলা হল। দু’দিন মিলিয়ে ১১৬ ওভার ব্যাট করে ভারত তুলেছে ৯ উইকেটে ৪৬০ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় রানের পথে ভারত। সৌজন্যে  দেবদত্ত পাড়িক্কলের হান্ড্রেড, কেএল রাহুল ও ধ্রুব জুরেলের হাফসেঞ্চুরি। 

 

 বৃষ্টির কারণে প্রথম সেশন ভেস্তে যাওয়ায়, ভারত তাদের আগের দিনের স্কোর ২৮৮/২ থেকে খেলা শুরু করে। ক্রিজে ছিলেন পন্থ ও দেবদত্ত।  দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখালেন ভারতীয়রা। প্রথম দিন যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় দিনে সেখান থেকেই শুরু করলেন দেবদত্ত। ১৫০ পার করলেও দ্বিশতরান করতে পারেননি । ১৬৭ রান করে আউট হন তিনি। তিন নম্বরে যে ভাবে তিনি খেললেন, তা ভরসা দেবে টিম ম্যানেজমেন্টকে। ভারসার নাম রাখলেন ধ্রুব জুরেল। ব্যাটার হিসাবে এই টেস্টে খেলানো হচ্ছে তাঁকে। ৫১ রান করলেন জুরেল। রবীন্দ্র জাডেজা রান না পেলেও মানব সুতার ২৪ রান করেন।কেএল রাহুল (৮২) এবং ঋষভ পন্থের (৩৯)  ব্যাটিং ভারতকে বড় রানের পথে এগিয়ে দেয়।প্রথম দিন চোটের জন্য রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রাহুল। এদিন ফিরলেন ঠিকই, তবে খুব বেশি রান জুড়তে পারেননি। ৮২ রানে আউট হন দিনের শেষে ক্রিজে কূলদীপ যাদব ১২ রানে এবং প্রসিধ কৃষ্ণ ১ রানে অপরাজিত রয়েছেন।

কিন্তু দ্বিতীয় দিনে কেন ডিক্লেয়ার নয়? প্রশ্ন থেকেই যাচ্ছে। তৃতীয় দিনে যত তাড়াতাড়ি বড় রান তুলে শ্রীলঙ্কাকে অলআউট করার দিকে ঝুঁকবেন শুভমান গিলরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচে ভারতকে জিততেই হবে। ফলে কেন ঝুঁকি নিচ্ছে ভারত। সেই প্রশ্ন উঠছেই।