বিশ্বকাপের (FIFA World Cup) আট দল চূড়ান্ত হয়ে গিয়েছে। কোন দল কাদের বিরুদ্ধে খেলবে তাও নিশ্চিত হয়ে গিয়েছে। শেষ আটে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। কিন্তু জার্মানি, পর্তুগাল, ব্রাজিলের মতো দল না থাকায় আগ্রহ কি কমছে দর্শকদের?

 টিকিট আর সেভাবে বিক্রি হচ্ছে না। বিশ্বকাপের(FIFA World Cup) মূল আয়োজক আমেরিকার বিদায়ও প্রভাব ফেলেছে। বেলজিয়ামের কাছে ১-৪ ব্যবধানে হেরেছে আমেরিকা। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালের টিকিটের দাম থাকে চড়া। চাহিদাও থাকে প্রচুর। কিন্তু এ বার বিশ্বকাপের শেষ আটটি ম্যাচের আগে হঠাৎ টিকিটের চাহিদায় তৈরি হয়েছে ভাটা।শেষ আটের হাইভোল্টেজ ম্যাচের আগে সেই টিকিটের দামেই দেখা গেল বড় পতন। প্রায় ৬০ শতাংশ কমে গিয়েছে টিকিটের দাম। 

 শুরু কোয়ার্টার ফাইনাল নয়, আগ্রহ কম সেমিফাইনাল নিয়েও, পরিস্থিতি যা তাতে সেমিফাইনালে ফ্রান্স এবং স্পেন মুখোমুখি হতে পারে। দ্বিতীয় সেমিফাইনাল হতে পারে ইংল্যান্ড-আর্জেন্টিনার মধ্যে। দুটোই হাইভোল্টেজ ম্যাচ। কিন্তু টিভির টিআরপি হাই হলেও দর্শকদের মধ্যে আগ্রহ কমছে। 

 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল

 ফ্রান্স বনাম মরক্কো ( ৯জুলাই, শুরু ভারতীয় সময় রাত ১টা ৩০ মিনিটে)

 স্পেন বনাম বেলজিয়াম (১০ জুলাই, শুরু ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে)

 নরওয়ে বনাম ইংল্যান্ড ( ১১ জুলাই, শুরু ভারতীয় সময় রাত ২টা ৩০ মিনিটে)

 আর্জেন্টিনা বনাম সুইৎজারল্যান্ড ( ১২ জুলাই, শুরু ভারতীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে)