চলতি বিশ্বকাপে (FIFA World Cup ) প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে উরুগুয়ে( Uruguay) দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে লাতিন আমেরিকার দেশটি। এরফলে অভিনব শাস্তি দেওয়া হল উরুগুয়ে (Uruguay) ফুটবলারদের, তাঁদের ফেরার চার্টার্ড বিমান বাতিল (Charter Flight Cancelled ) করে দিল দেশের ফেডারেশন।
গ্রুপের শেষ ম্যাচে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। সৌদি আরব এবং কাবো ভার্দের কাছেও আটকে যাওয়ায় তৃতীয় স্থানে শেষ করেছে উরুগুয়ে। বিশ্বকাপে দলের এই পারফরম্যান্সে রীতিমতো চটেছেন সেদেশের ফুটবল ফলে বাতিল করে দিয়েছেন ফুটবলারদের দেশে ফেরার চার্টার্ড বিমান।
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের বিপক্ষে ১-০ গোলের হারতেই বিশ্বকাপের নকআউট পর্বের আশা শেষ হয় উরুগুয়ের। বিশ্বকাপে উরুগুয়েকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু মাঠের পারফরম্যান্স সেই প্রত্যাশার ধারেকাছেও পৌঁছাতে পারেনি। ফলে দল, কোচিং স্টাফ এবং ফুটবল ফেডারেশনের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে।
চলতি বিশ্বকাপে শুরু থেকেই সমস্যায় ছিল উরুগুয়ে। ড্রেসিংরুমে টিমের উপর থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিলেন কোচ বিয়েলসা। তাঁর কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন ফুটবলাররা। জানা গিয়েছে, স্পেনের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেই কয়েকজন ফুটবলারদের সঙ্গে বিয়েলসার অশান্তি হয়। ভালভার্দে, মানুয়েল উগার্তের মতো বেশ কয়েকজন ফুটবলার স্পেন ম্যাচের কয়েক ঘণ্টা আগে বিয়েলসার সঙ্গে আলাদা করে বৈঠক করেন। সেখানে নাকি কোচকে পরিষ্কার করে বলে দেওয়া হয়, তাঁর ট্রেনিং পদ্ধতির জন্যই দল সাফল্য পাচ্ছে না।
কিন্ত ফুটবল কর্তাদের এই কঠোর মনোভাব ও শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে বিতর্ক দানা বাঁধলেও, উরুগুয়ের ফুটবল মহলে এখন আমূল পরিবর্তনের দাবি উঠছে।
















