দলীপ ট্রফিতে মধ্যাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংস খেলতে নেমে ব্যাট হাতে একেবারে আগুন ঝরালেন বৈভব সূর্যবংশী। ৯২ রানের দাপুটে ইনিংস খেললেন। সেঞ্চুরি করতে না পারলেও নতুন রেকর্ড সৃষ্টি করেছেন।
এর আগে উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছিলেন তিনি। তবে এবার সেন্ট্রাল জোনের বিরুদ্ধে মাঠে নেমে অল্পের জন্য সেঞ্চুরি হাত ফসকালো বৈভবের। তবে শতরান না হলেও ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে সকলকে তাক লাগিয়ে দিলেন বিহারের কিশোর ক্রিকেটার।
লাল বলের ফরম্যাটেও চার-ছক্কায় খেলে ৪২ বলে অর্ধশতরান করলেন বৈভব। এতেই গড়ে ফেলেছেন নতুন রেকর্ড। দলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরি করার নজির গড়লেন বৈভব। ১৫ বছর ১৭৫ দিন বয়সে অর্ধশতরান করলেন পূর্বাঞ্চলের এই ব্যাটার। ভেঙে দিল ৫৭ বছরের রেকর্ড।এর আগে এই রেকর্ড ছিল লক্ষ্মণ সিংয়ের দখলে। ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে দলীপ ট্রফিতে অর্ধশতরান করেছিলেন
৮১ বলে ৯২ রানের ইনিংস খেলে বৈভব। মারে সাতটি চার ও সাতটি ছক্কা। হর্ষ দুবের বলে আউট হওয়ার পর হতাশ দেখায় বৈভবকে।সঙ্গে ইস্ট জোনের ইনিংসকে এগিয়ে নিয়ে যান অভিমন্যু ঈশ্বরন। দুই ব্যাটারের মধ্যে তৈরি হয় দুরন্ত ১৬১ রানের পার্টনারশিপ।
এরআগে রবিবার দলকে নেতৃত্বও দেন বৈভব। সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসের ১৯তম ওভারে কব্জিতে আচমকা চোট পান ইস্টজোনের অধিনায়ক ঈশান কিষা্ণ। আঘাত গুরুতর হওয়ায় মাঠে ছুটে আসেন ফিজিও। প্রাথমিক চিকিৎসার পর বাধ্য হয়েই মাঠ ছাড়েন ঈশান। সাজঘরের বাইরে ভারী ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায় ঈশানকে। তাঁর অনুপস্থিতিতে উইকেটরক্ষকের ভূমিকা পালন করেন কুমার কুশাগ্র। তাই ঈশান মাঠ ছাড়তেই অধিনায়কত্ব করেন ভাইস ক্যাপ্টেন বৈভব।
মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির দলের অধিনায়কত্ব করা ভারতের ঘরোয়া ক্রিকেটে নিঃসন্দেহে বিরল ঘটনা। দলে একাধিক সিনিয়র ক্রিকেটার থাকলেও বৈভবকেই শহ অধিনায়ক করা হয়।
















