মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের ম্যাচে নামছে ভারত। এই ম্যাচের আগে চর্চায় একটি নাম বৈভব সূর্যবংশী।  প্রথম টি২০ ম্যাচে সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে ভারতী দলের প্রথম  একাদশে একাধিক বদলত হতে পারে। ফলে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন বৈভব। 

  বৈভব খেললে ওপেনিংয়ে নামবেন। ফলে সেক্ষেত্রে বসানো হতে পারে সঞ্জু স্যামসনকে।  কারণ প্রথম ম্যাচে যা খেলেছেন তাতে অভিষেক শর্মাকে বসানোর কথা ভাবাই যাবে না। ফলে সঞ্জুকে বসিয়ে বৈভবকে খেলানো হতে পারে।ভবিষ্যতের কথা মাথায় রেখেই বৈভবকে খেলানো হতে পারে।

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অলিম্পিক্স।ভবিষ্যতের কথা এখন থেকেই ভাবতে শুরু করেছেন গম্ভীর। আগামীর দিকে লক্ষ্য রেখেই সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করা হয়েছে।  ফলে এখন থেকে বৈভবকে খেলিয়ে তৈরি করাই লক্ষ্য ভারতীয় থিঙ্ক ট্য়াঙ্কের।
মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক অভিষেক হয়েছে। যশ খ্যাতির শীর্ষে বৈভব। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তার ‘ব্র্যান্ড’ মূল্য আকাশছোঁয়া। একটি অনুষ্ঠানে বা শুটিংয়ে যোগ দিতে দৈনিক ১.৫ থেকে ২ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেয়। আগামী দু’বছর এই ফর্ম ধরে রাখলে অঙ্কটা দৈনিক ৩-৪ কোটি টাকায় পৌঁছবে। ফলে এত কম বয়সে এত বেশি খ্যাতির শীর্ষে পৌঁছে যাওয়ায় ফোকাস বজায় রাখা কঠিন হতে পারে তাঁর।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে আন্তর্জাতিক অভিষেক হয় বৈভবের। দ্বিতীয় ম্যাচে প্রথমবার ভারতের জার্সিতে মাঠে নামেন। মোট তিনটি ম্যাচ খেলেন। তবে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেননি।


দ্বিতীয় টি২০ ম্যাচে আরও একটি পরিবর্তন হতে চলেছে। চোট সারিয়ে ফিরে একটি ম্যাচ খেলেই আবার চোট পেয়েছেন বরুণ চক্রবর্তী। সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। ফলে আজ(মঙ্গলবার) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বরুণের বদলে রবি বিশ্নোই খেলতে পারেন।