দলীপ ট্রফির প্রথম ম্যাচে জয় পেল ইস্ট জোন। ইনিংস ও ১১০ রানে নর্থ জোনকে হারাল ঈশান কিষাণের দল। ১৬৭ রান করে ম্যাচের সেরা হলেন বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদ। ব্যাট হাতে রান না পেলেও বল হাতে ২ উইকেট নিয়ে চমক দেখালেন বৈভব সূর্যবংশী।

ঈশান কিষাণ, শাহবাজ আহমেদরা যতই পূর্বাঞ্চলের দলে থাকুন না নজরে এক জনই তিনি বৈভব সূর্যবংশী। দলীপে পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক বৈভব। প্রথম ইনিংসে ব্যাট হাতে  রান পাননি, বল হাতে কার্যকরী ভূমিকা নিলেন। এমনিতেই যথেষ্ট চাপে ছিল প্রতিপক্ষ উত্তর-পূর্বাঞ্চল।  ২৮তম ওভারে বৈভবকে বল করতে পাঠান ঈশান কিষান। স্পিনের জাদু দেখালেন বৈভব।  উইকেট পেতে তাঁর লাগল ঠিক দু’বল। বাঁহাতি স্পিন বলে এগিয়ে এসে চালাতে গিয়েছিলেন কিষান লিংডো।  গতিতে বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলে আউট হন। এরপর বাঁহাতি ইমলিওয়াতি লেমতুরকে আউট করলেন। গুড লেংথ বল ডিফেন্স করতে গিয়েছিলেন। কিন্তু তা ব্যাটের কোণায় লেগে উইকেটকিপার ঈশানের হাতে জমা হয়। 

শুধু বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি বিতর্কেও জড়ালেন বৈভব। আউট হওয়ার পর যখন সাজঘরে ফিরে যাচ্ছেন, তখন দেখা যায় তার জার্সিতে টেপ লাগানো রয়েছে। জার্সিতে দু’টি সংখ্যা লেখা ছিল। কিন্তু টেপ দিয়ে একটি সংখ্যা ঢেকে রাখা হয়। তাতে শুধু ‘৩’ লেখা দেখা যাচ্ছিল।  ভারতীয় দল এবং আইপিএলে ৩ নম্বর জার্সিতে খেলেন বৈভব। 

 বাংলার সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদের সেঞ্চুরিতে ৪৬৭ রান তোলে। জবাবে উত্তর-পূর্বাঞ্চল গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। দ্বিতীয় ইনিংসে ১১০ রানে আউট হয়ে যায় উত্তরাঞ্চল।