টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তরুণতম ক্রিকেটার এখন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi) । শনিবারের ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ১৫ বছর ৯৯ দিন বয়সেই আম্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর।ডেবিউ ক্যাপ পাওয়ার পর  সবচেয়ে আগে এই সুখবর দেন কাকে? নিজেই সেই কথা ফাঁস করেছেন বৈভব

শনিবার ম্যাচের পর বিসিসিআই দেওয়া সাক্ষাৎকারে বৈভব নিজের , ‘‘খুব ভাল লাগছে। টিম ইন্ডিয়ার  হয়ে খেলা যে কোনও ক্রিকেটারের সবচেয়ে বড় ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারই চায় দেশের প্রতিনিধিত্ব করতে এবং দেশকে গর্বিত করতে।

 

অভিষেকের খবর প্রথম কাকে দিয়েছিলেন ? এই প্রসঙ্গে বৈভব(Vaibhav Sooryavanshi) বলেন, “সবার আগে বাবাকে খবরটা দিয়েছিলাম। বাবা আমার সঙ্গেই আছেন। একই ঘরে আছি আমরা। অভিষেক হতে পারে, এটা আর কাউকে বলিনি। মাকেও না। আমার কোচ রোমি স্যরকেও না। দেশের হয়ে খেলতে পারি শুনে বাবা খুব খুশি হয়েছিলেন।” সুখবর শুনে ছেলেকে বৈভবের বাবা বলেন, ‘এ ভাবে খেলে যাও। একদম চাপ নিএ না।’’

 

ম্যাচের শুরুতে আর্চারকে ছক্কা মেরে নজর কাড়লেও বড় রান আসেনি কিশোর ক্রিকেটারের ব্যাট থেকে। সচিন তেন্ডুলকরের টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে মাত্র ১৬ বছরে প্রথম ম্যাচ খেলার রেকর্ড ভেঙেছন বৈভব। কিন্তু অভিষেক ম্যাচে রূপকথার মতো ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন ভারতীয় ক্রিকেটের নয়া তারকা। মাত্র ১০ বলে ১৪ রান করে উইল জ্যাকসের বলে স্টাম্পড হন বৈভব।