টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তরুণতম ক্রিকেটার হিসাবে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi )। শনিবারের ম্যাচে ১৫ বছর ৯৯ দিন বয়সি তরুণ প্রতিভা ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচের শুরুতে আর্চারকে ছক্কা মেরে নজর কাড়লেও বড় রান এল না। তাতে অবশ্য সচিন তেন্ডুলকরের টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে মাত্র ১৬ বছরে প্রথম ম্যাচ খেলার রেকর্ড ভাঙা আটকায়নি। কিন্তু অভিষেক ম্যাচে রূপকথার মতো ইনিংস খেলতে ব্যর্থ টি টোয়েন্টি ফরম্যাটের বিস্ময় বালক। মাত্র ১০ বলে ১৪ রান করে উইল জ্যাকসের বলে স্টাম্পড হন বৈভব।

এদিন ম্যাচের শুরুতে বৈভবকে সিনিয়র দলের টুপি দেন তিলক ভার্মা। আবেগপ্রবণ হয়ে পড়েন সূর্যবংশী। টুপির সাইজ ম্যাচ না করায় পরতে সমস্যাও হয়। কিন্তু সতীর্থেরা ছাড়েননি। অর্শদীপ, ঈশান, শিবমরা বৈভবকে জড়িয়ে ধরেন।ম্যাচের আগে সমাজমাধ্যমে ভারতীয় দলের জার্সিতে একটি ছবি পোস্ট করে বৈভব লিখেছিলেন, ‘নতুন অধ্যায়’।তখন থেকেই আভাস মিলেছিল। এদিন টসের পর অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, “বৈভব এসেছে সঞ্জুর জায়গায়। গত কয়েক মাসে আপনারা ওকে দেখেছেন। কী অসাধারণ ব্যাট করছে। এই দলে ঢোকার সব রকম যোগ্যতা রয়েছে ওর।"