স্পেনের( Spain) কাছে হেরে বিশ্বকাপ ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে ফ্রান্সের(France )। তিকিতাকার সামনে কার্যত গিয়েছে ধসে ফ্রান্সের বাস্তিল দুর্গ। সেমিফাইনালে হারতেই প্যারিস জুড়ে শুরু অশান্তি। স্পেনের( Spain) কাছে হারটা মানতে পারছেন না ফরাসিরা(France ),ফলে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই প্যারিসসহ ফ্রান্সের কয়েকটি শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পর পর তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্নে বুদ ছিলেন ফরাসিরা, সেই স্বপ্নে জল ঢেলে দেয় স্পেন। আশা বদলে যায় হতাশা, ক্ষোভ আর অস্থিরতার রাতে। প্যারিসসহ দেশের একাধিক শহরে হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসেন। কারও চোখে জল, কারও মুখে ক্ষোভ, অনেকেই হতাশার বহিপ্রকাশ ঘটান। অনেক রাস্তায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। পুলিশকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়।
সেমিফাইনালে হারের পর ফ্রান্স কোচ দেশঁ কাঠগড়ায় তুলেছেন রেফারিকে।বিশ্বকাপ সেমিফাইনালে পরাজয়ের পর বিস্ফোরক ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশঁ! তাঁর বক্তব্য, “আমার একটা প্রশ্ন আছে। যেটার উত্তর আমি দেব না। এই রেফারি কি আদৌ বিশ্বকাপ সেমিফাইনালে খেলানোর যোগ্য? হেরে গিয়েছি বলে বলছি না। অনেক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে।”
ফরাসি অধিনায়ক আবার আত্মসমালোচনা করেছেন।, 'আমার মনে হয় না ট্যাকটিক্যাল, টেকনিক্যাল কিংবা সামগ্রিক পারফরম্যান্সের দিক থেকে আমরা যেমন ম্যাচ খেলতে চেয়েছিলাম, তেমনটা পেরেছি। যখন আপনি বিশ্বকাপের সেমিফাইনালে যা করণীয় তা করতে ব্যর্থ, তখন আপনি জিততেও পারবেন না।'
















