তেলেঙ্গানায় এসআইআর শুনানিতে (SIR Hearing Notice) ডাক পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে দক্ষিণ ভারতীয় সিনে জগতের একাধিক ব্যক্তিত্ব। কারোর নামের বানান ভুল, কারোর নাম আবার আনম্যাপড। নোটিশ গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) কাছে। শুনানিতে ডাক পেলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজও (Mithali Raj)। 

আরও পড়ুন: ব্রাজিলের পর কলকাতায় এমবাপের ফ্রান্স! চন্দননগর থেকে বড় বার্তা ফরাসি রাষ্ট্রদূতের

কর্ণাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election 2028) আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন চায় নির্বাচন কমিশন (ECI)। গত ৩০ জুন থেকে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ শুরু হয়েছে। খসড়া তালিকায় একাধিক হেভিওয়েটের নাম প্রকাশে এসেছে যাঁদের হাজির হতে হবে শুনানিতে। কমিশন সূত্রে জানা গিয়েছে 'আনম্যাপড' থাকার কারণে প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ, শাকিলার সাইনা নেওয়াল, পুলেলা গোপীচাঁদের নাম উঠেছে শুনানিতে। এর পাশাপাশি আবার ভিভিএস লক্ষণের নামের বানান ভুল বলে খসড়া তালিকায় উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র ক্রীড়া জগত নয় অভিনয় জগতের একাধিক ব্যক্তিত্ব যেমন মহেশবাবু, বিজয় দেবারাকোন্ডা (Vijay Deverokonda), অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, পরিচালক এস এস রাজা মৌলিও এস আই আর নোটিস পেয়েছেন। 

নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে কেউ যদি শুনানিতে ডাক পান তার অর্থ ভোটাধিকার বাতিল হয়ে যাচ্ছে এমনটা নয়। তবে সাধারণ মানুষের থেকে একটু স্পেশাল হওয়ায় তারকাদের শুনানির দিন উপস্থিতি নিয়ে ছাড় দেওয়া হয়েছে বলে খবর মিলেছে। আসলে ক্রীড়া জগতের ব্যক্তিত্ব থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা নিজেদের কাজের জন্য সবসময় দেশে থাকেন না। তাই সেক্ষেত্রে তারকারা যদি কোনো কারণে নির্ধারিত তিনি উপস্থিত না থাকতে পারেন তাহলে অন্য কোনও ব্যক্তিকে তাঁরা অনুমোদন দিলেও তা কমিশনের কাছে গ্রহণযোগ্য হবে। তবে এখনও পর্যন্ত অনেক তারকাই SIR হিয়ারিংয়ে উপস্থিত হননি বলে জানা গিয়েছে।