কলকাতা ২৮°সে
ব্রেকিং
তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীতৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
খেলা

টেস্ট শুরুর আগে বাড়ছে উদ্বেগ, চোটের তালিকায় নাম লেখালেন ভারতীয় অলরাউন্ডার

আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। প্রথম ম্যাচে নামার আগে চোটের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের।

টেস্ট শুরুর আগে বাড়ছে উদ্বেগ, চোটের তালিকায় নাম লেখালেন ভারতীয় অলরাউন্ডার

 আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। প্রথম ম্যাচে নামার আগে চোটের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের।   প্রথম ম্যাচে খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। ভারতীয় অল রাউন্ডার পুরো ফিট হতে পারেননি। ফলে তাঁকে আরও কিছুটা সময় দিতে চাইছে থিঙ্ক ট্যাঙ্ক। 

Sponsored

Sranchi In Article

বোর্ডের এক সূত্র বলেছেন, “সুন্দরের শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা খুব কম। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁকে টেস্টে খেলানোর ব্যাপারে সন্দিহান। অতীতে এমন দেখা গিয়েছে, চোট সারিয়ে ফেরার পর ক্রিকেটাররা ফের চোট পেয়েছেন। সুন্দরকে দ্বিতীয় টেস্টের জন্যই মূলত দলে নেওয়া হয়। বুমরাহ, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, সাই সুদর্শন আগেই চোটের তালিকায় নাম লিখিয়েছেন এবার সেই তালিকায় নাম লেখালেন সুন্দরও। 

শ্রীলঙ্কা যে তাঁদের জন্য স্পিন ফ্রেন্ডলি উইকেট সাজিয়ে রেখেছে সেটা বুধবার প্রথম প্র্যাকটিসেই টের পেয়েছেন শুভমন গিলরা। সিংহলিরা স্পিনকেই অস্ত্র করছে। আর ভারতের অনভিজ্ঞ বোলিং লাইন আপ অবশ্যই চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।

জসপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দরের না থাকা বড় ধাক্কা। এখন বোলিংয়ে যেটুকু অভিজ্ঞতা সেটা মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজাকে ঘিরে। বাকি বোলারদের মধ্যে আকিব নবি ও সারাংশ জৈন এখনও টেস্ট খেলার অপেক্ষায়। বাকিরা প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, মানব সুতার মিলে ৮টির বেশি টেস্ট খেলেননি। ফলে বোলিংয়ে অভিজ্ঞতার অভাব।

এদিকে, এই সিরিজের পর টেস্ট থেকে অবসর নিতে পারেন রবীন্দ্র জাদেজা। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শ্রীলঙ্কা সিরিজের পর অবসর নিতে পারেন জাড্ডু। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাডেজার। তারপর থেকে টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।  এর আগে গম্ভীরের জামানায় অশ্বিন, রোহিত, বিরাট টেস্ট থেকে অবসর নিয়েছেন এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন জাদেজা। 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from খেলা

View All →