রবিবার রাতে বিশ্ব ফুটবলে মহারণ। কাপ জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-স্পেন। নিউ ইয়র্কে, ফাইনাল ম্যাচের আগে  আবহাওয়া চিন্তায় ফেলেছে ফিফাকে। ম্যাচের আগের দিন প্রবল ঝড় বৃষ্টি এবং বাজ পরায় অনুশীলনে ব্যাঘাত ঘটায় ২ দলের। ম্যাচের সময় আবহাওয়া কেমন থাকবে সেটাই এখন চর্চার বিষয়।

কানাডার দাবানল নিয়ে গত দু’দিন ধরেই বিশ্বকাপ ফাইনালের আকাশে কালো মেঘ। বৃহস্পতিবার দূষণের মাত্রা খুবই বেশি ছিল, এমনকি পোড়া গন্ধও ভেসে আসছিল নিউ ইয়র্ক, নিউ জার্সির নানা জায়গায়। শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও  শনিবার সকাল থেকে প্রবল ঝড় বৃষ্টিও শুরু হয় তা চলে  বিকেল পর্যন্ত। 

রবিবার ফাইনালের দিন পরিষ্কার আকাশ, ঝলমলে রোদের পূর্বাভাস রয়েছে। কিন্তু দূষণের মাত্রা কমবে কি না, জোর দিয়ে বলতে পারছে না আবহাওয়া দফতর। 
শনিবারের প্রবল ঝড়বৃষ্টির পর এখন কার্যত স্বস্তির নিশ্বাস ফেলছে ফিফাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কানাডায় দাবানলের কারণে  'অস্বাস্থ্যকর' বাতাস ম্যাচ শুরুর  সময় 'মাঝারি' মাত্রায় নেমে আসবে। সাধারণ দর্শকদের স্বাস্থ্যের জন্য যা মোটেও ঝুঁকিপূর্ণ নয়। ম্যাচের দিন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বইবে বেশ হালকা হাওয়া, আর বাতাসে আর্দ্রতাও তুলনামূলকভাবে অনেকটাই কম থাকবে।

এই ঘটনায় লেগেছে রাজনৈতিক ও কূটনীতির ছোঁয়া। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডাকেই  দায়ী করেছেন। ফাইনালে থাকছে বিনোদনের মহা ধামাকা। ম্যাচের বিরতিতে বিনোদন অনুষ্ঠান হবে।  wea