IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি পাওনা থাকছে শাহরুখ খান(Shahrukh Khan) দর্শন। দলকে তাতাতে ইডেনে হাজির থাকতে পারেন বাদশা। কিন্তু নায়ক শাহরুখের আগমনের দিনেই ভিলেন হতে পারে বৃষ্টি।
Sponsored

সোবার বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে যা খবর, দক্ষিণবঙ্গ সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সবথেকে উল্লেখযোগ্য পূর্বাভাস সন্ধ্যা ৭.৩০ মিনিটে বৃষ্টি।যা খেলায় ব্যাঘাত ঘটাতে পারে।
রবিবার বৃষ্টির জন্য ইডেনে অনুশীলন করতে পারেনি কেকেআর(KKR) ও পাঞ্জাব দল। বরুণ, রমনদীপ, অঙ্গকৃষ সহ কয়েকদিনে ইন্ডোরে অনুশীলন করেন। গোটা মাঠে কভার দিয়ে রাখা হয়।
মৌসম ভবনের বিবৃতিতে বলা হয়েছে, “বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, এরফলে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাজুড়ে কালবৈশাখী হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির দাপট বাড়বে। বুধ ও বৃহস্পতিবার সবচেয়ে বেশি ঝড়বৃষ্টি হতে পারে।” ফলে সোমবার বৃষ্টি হলে ম্যাচে তার প্রভাব পড়তে পারে।
নিয়ম অনুসারে, রাত ১০.৫০ মিনিট পর্যন্ত ম্যাচ শুরু করার জন্য অপেক্ষা করা হবে। ৫ ওভারের ম্যাচ করতে হলে টস হতে হবে ১০টা ৪১ মিনিটে। সেক্ষেত্রে রাত ১০.৫৬ থেকে শুরু হবে ম্যাচ। ২২ মিনিট করে হবে দুটি ইনিংস। মাঝে ১০ মিনিটের ইনিংস বিরতি। ম্যাচ শেষ হবে রাত ১১.৫০ মিনিটে। রাত ১০.৫০ পর্যন্ত অপেক্ষা করার পরেও ম্যাচ শুরু করা না গেলে খেলা বাতিল ঘোষণা করা হবে। তবে ওভার কমানোর প্রক্রিয়া শুরু হবে রাত আটটা থেকেই। যদি ওভার সংখ্যা কমতে কমতে ১৪ ওভারের কম হয়ে যায়, সেক্ষেত্রে ইনিংসের মাঝে স্ট্র্যাটেজিক টাইম আউট হবে না।
বৃষ্টির জন্য ঘরের মাঠে ম্যাচ ভেস্তে গেলে কিন্তু সমস্যায় পড়বে কেকেআর। প্রথম দু’ম্যাচ জয় পায়নি। পয়েন্টের খাতা না খুলে লিগ টেবিলের ৯ নম্বরে। সেখানে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব দু’ম্যাচের দু’টিতেই জয় পেয়েছে। তাই এই ম্যাচে হার মানে প্লেঅফের অঙ্কেও চাপে পড়ে যাবে কেকেআর।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কমনওয়েলথ শুরুর আগেই বিপাকে ভারতীয় বক্সিং দল!
19h ago

বিদেশের মাঠে দাপুটে পারফরম্যান্স, ফেডারেশনের কাছে ব্রাত্য মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি
1d ago

স্পেন যোগে ২০২৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া! আশায় ভক্তরা
1d ago

বাগানে ক্লাস শুরু ডিলমপেরিসের, ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ হাবাসের
1d ago

ফকল্যান্ডের ব্যানার দেখিয়ে বিপদে মেসির ৩ সতীর্থ, শাস্তির মুখে আর্জেন্টিনা দলও!
1d ago

দেশে ফিরলেন না মেসি, স্পেনের কাছে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
1d ago
More from খেলা
View All →
ফাইনালে গোল করেও ট্রফি ছিল অধরাই, স্পেনের নায়ক টোরেসের সঙ্গে রয়েছে কলকাতা কানেকশনও
2d ago

বিশ্বকাপ ফাইনালে হারের পরই অবসর নিচ্ছেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন মেসি
2d ago

মেসিকে আবেগপ্রবণ বার্তা আর্জেন্তিনা ফুটবল সংস্থার, কান্না ভেজা চোখে বিদায়ের ইঙ্গিত স্কালোনির
3d ago

স্বপ্নভঙ্গের যন্ত্রনার মধ্যেই মেসির প্রাপ্তিও শূন্য, পুরস্কারের তালিকায় স্প্যানিশ আধিপত্য
3d ago

FIFA World Cup: আগাগোড়া আধিপত্য দেখিয়ে বিশ্বকাপ জয় স্পেনের, নিষ্প্রভ মেসি
3d ago
