কলকাতা ৩২°সে
ব্রেকিং
ডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা ‘অস্থায়ী সিদ্ধান্ত’: রায়ে জানাল কলকাতা হাই কোর্ট, মামলা গেল সিঙ্গল বেঞ্চেকলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা ‘অস্থায়ী সিদ্ধান্ত’: রায়ে জানাল কলকাতা হাই কোর্ট, মামলা গেল সিঙ্গল বেঞ্চেকলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য
খেলা

নিয়মের ফাঁসেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে ভারতীয় হকি দল!

নিয়মের ফাঁসেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে ভারতীয় হকি দল!

৫১ বছর পর হকি বিশ্বকাপ (Hockey World Cup 2026) জেতার স্বপ্ন কি সত্যি হবে নাকি নিয়ম আর পরিসংখ্যানের হিসেবে ফের বড় ধাক্কা খেতে চলেছে ভারতীয় হকির ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এবারের প্রতিযোগিতার নিয়ম এবং পয়েন্ট টেবিলের দিকে একটু ভালো করে তাকাতে হবে। হকি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও স্বস্তি নেই হরমনপ্রীত সিংদের। প্রতিযোগিতার নিয়মের ফাঁসে ভারতের (Indian Hockey Team) সেমিতে ওঠার সম্ভাবনা প্রায় ক্ষীণ, মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। 

Sponsored

Sranchi In Article

বিশ্বকাপ প্রতিযোগিতার নিয়মের নিরিখে কোয়ার্টার ফাইনাল অঙ্কটা এবার একটু আলাদা। প্রথম গ্রুপ পর্ব মিটলেও আরও একটি গ্রুপ পর্ব রয়েছে। A, B, C ও D এই চারটি পুলের প্রথম দুই দলকে আবার দু’টি পুলে ভাগ করা হয়েছে। পুল D-র শীর্ষে থাকা ইংল্যান্ড ও দ্বিতীয় স্থানে থাকা ভারত পুল E-তে রয়েছে। সেই পুলে শীর্ষস্থানে রয়েছে নেদারল্যান্ডস। দ্বিতীয় থানে থাকবে হয় নেদারল্যান্ডস কিংবা আর্জেন্টিনা। এই পর্বে একটি পুলের দু’টি দল অপর পুলের দু’টি দলের বিরুদ্ধে খেলবে। এখান থেকে নির্ধারিত হবে সেমিফাইনালে কারা যাবে। তবে বিষয়টা আপাতদৃষ্টিতে দেখতে সহজ মনে হলেও আসল ঘটনা একটু জটিল। গ্রুপ পর্ব থেকে যে দুই দল কোয়ার্টার ফাইনালে উঠেছে, তাদের নিজেদের মধ্যে খেলার পয়েন্ট ও গোলপার্থক্য পরের রাউন্ডে হিসাব করা হবে। সে দিক থেকে দাঁড়িয়ে ভারতীয় হকি দল শুরু করবে শূন্য পয়েন্ট ও -২ গোলপার্থক্য নিয়ে। ইংল্যান্ড অনেকটাই এগিয়ে রয়েছে। ভারতকে সেমিফাইনালে উঠতে গেলে গোল পার্থক্যের ব্যবধান বাড়িয়ে দুটি ম্যাচই জিততে হবে। তবে ৬ পয়েন্ট হবে হরমনপ্রীতদের। তার পরেও ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সুযোগ রয়েছে ৬ পয়েন্টে শেষ করার। আগামী ২২ ও ২৪ তারিখের টিম ইন্ডিয়ার দুটো ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু পরিসংখ্যান দেখলে এটা স্পষ্ট যে একটি ম্যাচেও যদি টিম ইন্ডিয়া ড্র করে, তাহলেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from খেলা

View All →