হাওড়া স্টেশনে আবারও উদ্ধার টাকা। এবারের টাকার পরিমাণ ৪৪ লক্ষ। মধ্যপ্রদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। এরপরই ওই যাত্রীকে আটক করে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়। বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়। ডাউন শিপ্রা এক্সপ্রেসে মধ্যপ্রদেশের বিদিশা থেকে ডাউন শিপ্রা এক্সপ্রেসে হাওড়া স্টেশনের (Howrah Station) ১৭ নম্বর প্ল্যাটফর্মে এসে নামে রোহিত সিং নামের ওই যাত্রী। 

আরও পড়ুন: একসঙ্গে বুথ রক্ষা হোক: বিজেপিকে রুখতে রেজিনগরের বাম-কংগ্রেসকে আহ্বান কুণালের

ওই টাকার সাপেক্ষে রোহিত কোনও বৈধ নথি দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে সে জানায়, ওই টাকা কলকাতায় সোনা কেনার জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু তার কথাবার্তায় বিস্তর অসঙ্গতি পাওয়ায় তাকে আটক করে ওই টাকা বাজেয়াপ্ত করা হয়। এরপর আয়কর দফতরকে (Income Tax Department) খবর দেওয়া হয়। এবং কিছুক্ষণের মধ্যেই আয়কর আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। নগদ টাকা উদ্ধার করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। কোথা থেকে এই টাকা কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।