গতকালই গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। শুক্রবার ব্যারাকপুর আদালতে তো হয়েছিল তাঁদের। আদালতের বাইরেও বিক্ষোভ দেখান বিজেপি সমর্থিত আইনজীবীরা। নির্মল ঘোষকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
নির্মলের আইনজীবী অর্ক চৌধুরী জানান, 'নির্মল ঘোষকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভয়া সৎকার কাণ্ডে তিনি জামিন পেয়েছেন। কারণ তার বিরুদ্ধে যে সব ধারায় অভিযোগ করা হয়েছে, সবই জামিন যোগ্য ধারা। তবে তিনি তিনটি মামলার জামিনের আবেদন করেছিলেন। অপর একটি তোলাবাজির মামলা রয়েছে।' পাশাপাশি নির্মলকে মেডিকেল সাপোর্টে রাখতে হবে বলে জানিয়েছেন বিচারক।
















