Site Logo

আমি জগন্নাথদেবের দাস: তমলুকের রথের রশিতে টান দিয়ে বিনীত শুভেন্দু

EBBS DESK··1 min read
আমি জগন্নাথদেবের দাস: তমলুকের রথের রশিতে টান দিয়ে বিনীত শুভেন্দু

কলকাতার ইসকন রথযাত্রায় যোগ দেওয়ার পরে রাজ্যের অন্যান্য জায়গাতেও রথের রশিতে টান দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। তমলুকের ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দিরে রথযাত্রা মহোৎসব যোগ দিয়ে জানান, “আমি সনতনী, আমি ভারত মাতার সন্তান, আমি রাধা-মাধবের শিষ‍্য, আমি নিজেকে জগন্নাথদেবের দাস মনে করি, তাই প্রতিবার এই রথযাত্রায় (Rath Yatra) অংশগ্রহণ করি।“

Sponsored

Sranchi In Article

পুরী (Puri) থেকে আনা দারুব্রহ্ম থেকে নির্মিত জগন্নাথ, বলদেব ও সুভদ্রার বিগ্রহ ও তিনটি নতুন রথকে ঘিরে এবছর চরম উন্মাদনা তমলুকের মহাপ্রভু মন্দিরে রথযাত্রা মহোৎসবে। এবার এই রথযাত্রার অন্যতম আকর্ষণ পুরী থেকে আনা জগন্নাথ, বলদেব ও সুভদ্রার বিগ্রহ এবং প্রায় ১৫ থেকে ১৭ ফুট উচ্চতার তিনটি নতুন রথ। মন্দির কর্তৃপক্ষের দাবি, অতীতের তুলনায় এবার রথযাত্রা আরও জাঁকজমকপূর্ণ।

Sponsored

Merlin In Article

প্রতি বছরের মতো এবারেও সেই রথযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী। তবে, এই প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মহোৎসবে যোগ দিলেন। প্রথা মেনে ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে রথযাত্রার সূচনা করেন শুভেন্দু। এর পরে বাতাসা-লুঠ দেন মেদিনীপুরের ভূমিপুত্র। 

Sponsored

Shyam Sundar In Article

সূচনায় মুখ্যমন্ত্রী বলেন, “আমার রাজনৈতিক মত, পথ বা পদোন্নতির সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনও সম্পর্ক নেই। আমি একজন ভক্ত হিসেবে গত দশ বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী রথযাত্রায় আসছি। আমি সনতনী, আমি ভারত মাতার সন্তান, আমি রাধা-মাধবের শিষ‍্য, আমি নিজেকে জগন্নাথদেবের দাস মনে করি, তাই প্রতিবার এই রথযাত্রায় অংশগ্রহণ করি। এই পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাঁরা আমাকে প্রতি বছর আমন্ত্রণ জানায়।” এর পরে ‘জয় জগন্নাথ’ ধ্বনি দিয়ে রথের রশিতে টান দেন তিনি। সেখান থেকে মেচেদায় ইসকন আয়োজিত রথযাত্রাতেও যোদ দেন মুখ্যমন্ত্রী। 

Sponsored

Camelia In Article

মহাপ্রভু মন্দির (Mahaprabhu Temple) থেকে রথ বেরিয়ে তমলুক পুরসভা, মা বর্গভীমা মন্দির, বড়বাজার, নিমতলা, হাসপাতাল মোড় ও মানিকতলা হয়ে তমলুক রাজবাড়ির মাসির বাড়ি পৌঁছে সেখানেই থাকছে তিনটি রথ। উল্টোরথের দিন একই পথে জগন্নাথ, বলদেব, সুভদ্রা ফিরবেন মন্দিরে।

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →