কর্মের রাজনীতিতে ফের জিতবে তৃণমূল: লাভপুরের সভা থেকে বিজেপিকে সরাসরি নিশানা অভিষেকের

কর্মের রাজনীতি করেই জিতবে তৃণমূল। প্রভু রামের জন্মভূমিতে বিজেপি হেরেছে। ওরা শুধু ধর্মের রাজনীতি করে। আর তৃণমূল করে কর্মের রাজনীতি। বীরভূমের লাভপুরের (Birbhum, Lubhpur) জনসভা থেকে বিজেপিকে সরাসরি নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee)। লাভপুরে অভিজিৎ সিনহার সমর্থনে জনসভায় বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূলের সেনাপতি। বলেন, রামনবমীর নামে বহু জায়গায় অশান্তি বাধাচ্ছে বিজেপি। মোদি লুটছে আর দিদি দিচ্ছে।
Sponsored

তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ভোটকে হাতিয়ার করে জনসাধারণের বাড়ি গিয়ে গিয়ে লোক দেখিয়ে কোথাও দাড়ি কামিয়ে দিচ্ছেন বিজেপির প্রার্থীরা, আবার কোথাও তাঁদের দেখা যাচ্ছে রুটি বেলে দিতে। মানুষের স্বার্থে কোনও কাজ করতে না পেরে এইভাবে ভোট ভিক্ষে করতে হচ্ছে দেখে হাসির রোল উঠেছে বিভিন্ন মহলে। তিনি বলেন, একমাস এদের দিয়ে ঘর পরিষ্কার করান। পয়সা খরচ না করে বিজেপি নেতাদের দিয়ে চুল-দাড়ি কাটিয়ে নিন।
এই নির্বাচনে, বিজেপি-কে ৫০-এর নীচে নামানোর লড়াই হবে বলে সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সেনাপতি। বেঁধে দিয়েছেন ৬০ হাজারের টার্গেট। তিনি সভা থেকে সরাসরি জানিয়ে দেন, মা-মাটি-মানুষের সরকার থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। তিনি জানান, মে মাসে সরকার গড়ার পরে আগামী পাঁচ বছরের মধ্যেই সব বাড়িতে নলবাহিত পরিস্রুত জলের ব্যবস্থা করবে তৃণমূল। প্রতিটি ব্লক এবং টাউন এলকায় বয়স্কদের জন্যও দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করার কথা জানিয়েছেন তিনি। এলাকার স্থানীয় নেতৃত্বকে তিনি নির্দেশ দিয়েছেন বাকি থাকা কাজের তালিকা তৈরি করতে। ৪ মে ফল প্রকাশের পর আবার নতুন করে তৃণমূল সরকার তৈরি করলেই সে সমস্ত বকেয়া কাজ পূরণ করবেন তাঁরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় নারী ক্ষমতায়ন যে অনন্য উচ্চতায় পৌঁছেছে, তা মনে করিয়ে দিয়ে অভিষেকের তোপ, বিজেপি এখন ভোট পাওয়ার আশায় ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ক্ষমতা থাকলে যে ১৫টি রাজ্যে ওরা ক্ষমতায় রয়েছে, আগে সেখানে দিয়ে দেখাক। তাঁর কথায়, বিজেপি যখন মানুষের ঘর বা দোকান ভাঙার রাজনীতি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন মানুষের হাতে অধিকার তুলে দিচ্ছেন। সভা শেষে উপস্থিত জনতাকে ‘ভয় বনাম ভরসা’র লড়াইয়ে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন - অনুপ্রবেশ থেকে এসআইআর – পাল্টা চার্জশিট: শাহকে ধুইয়ে দিল তৃণমূল
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
2h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
10h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
11h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
12h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
13h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
13h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
14h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
17h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
18h ago
