Site Logo

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

EBBS Desk·
আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে ঠিক এই বার্তাই পৌঁছে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের (TMC )সর্বভারতীয় সাধারণ সম্পাদক। স্বনির্ভর বাংলার উন্নয়নের কথা তুলে ধরতে শুক্রবার দুপুর ১টা নাগাদ পুরুলিয়া জেলার (Purulia district) জয়পুরে প্রার্থী অর্জুন মাহাতোর সমর্থনে, দুপুর দুটোয় বাঁকুড়া-বিষ্ণুপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে পাত্রসায়রে দুই প্রার্থীর জন্য জনসভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সেখান থেকে হুগলির খানাকুলে পলাশ কুমার রায়ের সমর্থনে নির্বাচনী প্রচার রয়েছে তাঁর। তিন জায়গাতেই সকাল থেকে প্রস্তুতি তুঙ্গে।

Sponsored

Sranchi In Article

বিজেপি এবং নির্বাচন কমিশন (ECI) যেভাবে ষড়যন্ত্র করে প্রথমে এসআইআরের নামে এবং তারপর ভিন রাজ্যের ভোটারের নাম ঢুকিয়ে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রথম থেকেই সরব অভিষেক। একদিকে নির্বাচনের প্রচার সামলাচ্ছেন অন্যদিকে কমিশনের অনৈতিক কাজকর্মের তুলে ধরছেন সকলের সামনে। এদিনের জনসভা থেকেও কেন্দ্রীয় বঞ্চনার দিকে আঙ্গুল তোলার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ১৫ বছরের তৃণমূল সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরবেন বলে মনে করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিষেকের বক্তব্যের দিকে নজর রাজনৈতিক মহলের।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

Just now

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

2h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

3h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

4h ago

More from রাজ্য

View All →