বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। রবিবার বিকেলে মোট ৬০ জন দোকানদারের হাতে চাবি-সহ দোকানের মালিকানা তুলে দেন স্বয়ং অভিষেক। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নামে ভক্তিভরে পুজোও দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মন্দিরে ঢোকা ও বেরনোর সময় উৎসাহী মানুষের সঙ্গে হাত মিলিয়ে ছবিরও আবদার মেটান তিনি। স্লোগান ওঠে ‘জয় বাংলা’।
Sponsored

ভস্মীভূত দোকান নতুনভাবে ফিরে পেয়ে সাংসদ অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ দোকানদাররা। বলছেন, স্বপ্নেও ভাবিনি এমন সুন্দর পাকা দোকান পাব! এবার আরও পুণ্যার্থী আসবেন মন্দিরে, ব্যবসা বাড়বে!
বছরদুয়েক আগে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বিষ্ণুপুরের বড় কাছারি শিবমন্দির সংলগ্ন দোকানপাট। সেইসময় খবর পেয়েই সেখানে গিয়ে দোকানদার সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার কথা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভস্মীভূত দোকানগুলি আবার নতুনভাবে গড়ে দেবেন তিনি। সেইমতো এদিন মন্দির সংলগ্ন পুনর্নির্মিত দোকানগুলি ফিতে কেটে উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রত্যেক দোকানদারের হাতে সেই দোকানের চাবি-সহ অ্যালটমেন্ট অর্ডার ও স্যাংশন অর্ডার তুলে দেন। দোকানগুলির পাশাপাশি সাংসদ তহবিল থেকে ওয়াটার এটিএম, শৌচালয়, ঝরনা ক্লকরুম-সহ দুটি মূল প্রবেশদ্বারও নতুনভাবে গড়ে দিয়েছেন অভিষেক।
নতুন পাকা দোকান পেয়ে আপ্লুত দোকানদাররা অভিষেককে ধন্যবাদ জানিয়ে বলছেন, আগে কোনওরকমে ছাউনি দেওয়া কুঁড়ে ঘর ছিল। স্বপ্নেও ভাবিনি এখানে ব্যবসার জন্য কোনওদিন পাকা ঘর পাব। এখন আরও মানুষ আসবেন, দোকান আরও ভাল চলবে। দোকানদারদের হাতে চাবি-সহ মালিকানা তুলে দিয়ে অভিষেক মন্দিরে বাবা বড় কাছারির দর্শন করেন। আচার মেনে ভক্তিভরে তৃণমূল কংগ্রেসের নামে পুজো দেন অভিষেক। পুরোহিতের কাছ থেকে নেন আশীর্বাদী ফুল। মন্দিরের কর্মচারীদের সঙ্গে কথা বলেন, মেটান সেলফির আবদারও। মন্দিরে ঢোকার সময় থেকেই অভিষেককে একবার দেখতে ও তাঁর সঙ্গে হাত মেলাতে পথের দু’ধারে ভিড় জমান অসংখ্য মানুষ।
আরও পড়ুন - তামিলনাড়ুর লড়াই দ্বিমুখী! ভোট ঘোষণার দিন বিজয়কে CBI তলব, চাপের কৌশল বিজেপির
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
4h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
5h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
6h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
7h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
8h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
8h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
11h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
12h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
15h ago
