মাটি-গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা মাটিয়ায়: ঘরে ফেরা হল না ২ তরুণের

মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মাটিয়া (Matia) থানা এলাকার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুরে রাতের অন্ধকারে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা (Accident)। বাড়ি ফেরার পথে টলি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দুই বাইক আরোহী।
Sponsored

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে আকিপুর দিক থেকে মোটরবাইকে (Bike) চড়ে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন ওই দুই যুবক। রাজাপুরের কাছে আসতেই ঘটে সেই চরম বিপত্তি। উল্টো দিক থেকে আসা একটি মাটির টলি গাড়ি তাঁদের মোটরবাইককে সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকে। অভিঘাত এতটাই তীব্র ছিল যে, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি চলে যায় টলি গাড়ির তলায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। কিন্তু ততক্ষণে এক যুবকের প্রাণ চলে গিয়েছে বলে জানা যায়। গুরুতর আহত অন্য যুবককে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকেও মৃত ঘোষণা করেন।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া (Matia) থানার পুলিশ বাহিনী। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির সন্ধান পেতে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
Just now

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
1h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
2h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
5h ago
More from রাজ্য
View All →
ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
5h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
9h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
9h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
9h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
13h ago
