কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে গত সোমবার উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে মূল অভিযুক্ত রাজকুমার সিংকে গ্রেফতার করেছে সিবিআই। এর পরেই কেটেছে যাবতীয় কুয়াশা। তদন্তকারী সংস্থা নিজেদের ভুল বুঝতে পেরে আদালতের দ্বারস্থ হওয়ায় মুক্তি পেয়েছেন ওই নির্দোষ যুবক। তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

তদন্তের শুরুতেই নামের মিলের কারণে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছে। মূল অভিযুক্ত রাজকুমার সিংয়ের ডাকনাম ছিল ‘রাজ সিং’। এই সূত্র ধরেই উত্তরপ্রদেশ থেকে রাজ সিং নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও ধৃতের পরিবার প্রথম থেকেই দাবি করে আসছিল, খুনের দিন রাজ কলকাতায় ছিলেনই না, বরং উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি বিয়েবাড়িতে উপস্থিত ছিলেন। প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ এবং বিয়ের ভিডিও পেশ করা হলেও তাতে কান দেয়নি পুলিশ।

ছেলের গ্রেফতারির পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রাজের মা জামবন্তী সিং। আজমগড়ের ডিআইজি-র কাছে লিখিত অভিযোগে তিনি জানান, গত ৯ মে সকালে মা-ছেলে মিলে অযোধ্যায় পুজো দিয়ে ফেরার পথে পুলিশ হঠাৎ রাজকে তুলে নিয়ে যায় এবং মিথ্যা মামলায় ফাঁসায়। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে বুঝতে পারে যে ধৃত যুবক সম্পূর্ণ নির্দোষ। এর পরেই কলকাতার আদালতে গিয়ে সত্যটি জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আদালত সঙ্গে সঙ্গে ওই নির্দোষ যুবককে সসম্মানে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। অন্য দিকে, আসল খুনি রাজকুমার সিং যাতে কোনোভাবেই পালাতে না পারে, সেজন্য জাল বুনেছিল সিবিআই। গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের একটি টোল প্লাজার কাছে স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে ওঁত পাতেন গোয়েন্দারা। রাজকুমার তখন দিল্লি হয়ে উত্তরাখণ্ডে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময়ই তাকে হাতেনাতে ধরে ফেলা হয়।

আরও পড়ুন- প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

_

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →