Site Logo

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

EBBS Desk·
শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে (DM) বেআইনি কাজের অভিযোগে সরিয়ে দিল কমিশন। বুধবারই এই জেলার নতুন জেলাশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন আইএএস নিরঞ্জন কুমার।

Sponsored

Sranchi In Article

কেন এই অপসারণ? সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলাশাসক উনিশ রিশিন ইসমাইলের বিরুদ্ধে ভোটের মুখে বিধি ভেঙে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ উঠেছিল। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে কমিশন। নিরপেক্ষ ভোট পরিচালনা নিশ্চিত করতেই তাঁকে সরানোর কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। শুভেন্দুর গড়ে জেলা প্রশাসনের সর্বোচ্চ পদে এই রদবদল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, এদিন রাজ্যের আরও পাঁচ জেলায় অতিরিক্ত জেলাশাসক (ADM) স্তরের আধিকারিকদের দায়িত্বেও রদবদল করা হয়েছে। মূলত ভোটের কাজে রিটার্নিং অফিসারের (RO) দায়িত্ব সামলাবেন এই আইএএস আধিকারিকরা।

তেজস্বী রানা: রাজ্য সরকারের বিশেষ সচিব পদ থেকে তাঁকে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া বিধানসভার রিটার্নিং অফিসার করা হয়েছে। আদিত্য বিক্রম মোহন: আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসককে মুর্শিদাবাদের রানিনগরে দায়িত্ব দেওয়া হয়েছে।রোহন লক্ষ্মীকান্ত: পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক এখন থেকে বাঁকুড়ার রানিনগরের দায়িত্ব সামলাবেন।লক্ষ্মণ পেরুমাল: ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসককে বাঁকুড়ার তালড্যাংরায় পাঠানো হয়েছে। শ্রীনিবাস বেঙ্কটরাও পাতিল: বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসককে মালদহের বৈষ্ণবনগরে রিটার্নিং অফিসার করা হয়েছে।

আরও পড়ুন- কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

13h ago