আদালতের নির্দেশ সত্ত্বেও মেলেনি অনুদান, ২৫ বছর পর সুবিচারের আশায় গৃহবধূ

আড়াই দশক আগের সেই অভিশপ্ত রাত আজও তাড়া করে বেড়ায় তাঁকে। ২০০০ সালে কলকাতা হাইকোর্ট তাঁর প্রাপ্য অনুদানের নির্দেশ দিলেও, দীর্ঘ ২৪ বছর ধরে সেই টাকা আদালতের ঘরেই পড়ে রয়েছে। অবশেষে নিজের হকের পাওনা ফিরে পেতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের দ্বারস্থ হলেন একদা কালীঘাটের বাসিন্দা, বর্তমানে হুগলির এক গৃহবধূ। সূত্রের খবর, আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।
Sponsored

ঘটনার সূত্রপাত প্রায় পঁচিশ বছর আগে। অভিযোগ, কালীঘাট এলাকার ওই যৌনকর্মীর ওপর চড়াও হয়েছিলেন এক পুলিশকর্মী। জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হলে রুখে দাঁড়িয়েছিলেন ওই মহিলার দেহরক্ষী। ফলস্বরূপ, পুলিশি রোষের মুখে পড়তে হয় তাঁকে। থানায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের জেরে ওই দেহরক্ষীর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। সেই সময় এই ঘটনা রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন ফেলেছিল। খোদ তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন।
পরবর্তীকালে মামলা গড়ালে আদালত আলিপুর জেলা বিচারককে তদন্তের দায়িত্ব দেয়। ২০০০ সালের ২৫ অগাস্ট তৎকালীন বিচারপতি অশোক কুমার মাথুর ও বিচারপতি বারীন ঘোষের ডিভিশন বেঞ্চ এক নজিরবিহীন নির্দেশ দেয়। আদালত জানায়, অভিযুক্ত পুলিশকর্মীদের বেতন থেকে টাকা কেটে আদালতের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা রাখতে হবে। সেই সঞ্চিত অর্থই মৃত দেহরক্ষীর পরিবার এবং নিগৃহীতা ওই মহিলাকে অনুদান হিসেবে দেওয়ার কথা ছিল।নির্দেশ থাকলেও দীর্ঘ সময় ওই মহিলার হদিশ মেলেনি। ফলে বরাদ্দের টাকা জমা থেকে যায় আদালতের তহবিলেই। সম্প্রতি জানা গিয়েছে, পেশা বদলে ওই মহিলা বর্তমানে হুগলি জেলায় সংসার পেতেছেন। দীর্ঘ প্রবাস যাপনের পর নিজের পুরনো যন্ত্রণার ক্ষতে কিছুটা প্রলেপ দিতেই এবার বকেয়া অর্থ আদায়ে আদালতের কড়া নাড়লেন তিনি।
আরও পড়ুন - ২০২৬-এ অবাধ ও শান্তিপূর্ণ ভোট চাই, আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আইনজীবী
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
1h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
3h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
4h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
5h ago
More from রাজ্য
View All →
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
7h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
7h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
11h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
11h ago
