Site Logo

মিথ্যাচারের জবাব! মথুরাপুরের সভা থেকে বিজেপিকে কড়া বার্তা তৃণমূলের

EBBS Desk·
মিথ্যাচারের জবাব! মথুরাপুরের সভা থেকে বিজেপিকে কড়া বার্তা তৃণমূলের

একদিকে, বাংলার মানুষের ভোটাধিকার হরণের প্রতিবাদে কলকাতায় ধরনায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বিশাল জনসভায় ঐক্যবদ্ধ লড়াইয়ে চক্রান্তকারী বিজেপিকে সাফ করার বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মথুরাপুরের গোপীনাথপুরের মাঠে এদিন সুন্দরবন সাংগঠনিক জেলার আয়োজিত বিরাট জনসভায় অসংখ্য উদ্বেলিত জনতার সামনে দক্ষিণ ২৪ পরগনার মানুষকে উজ্জীবিত করলেন সাংসদ বাপি হালদার থেকে বিধায়ক শওকত মোল্লা, মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার মতো দলের শীর্ষ জেলা নেতৃত্ব।

Sponsored

Sranchi In Article

সম্প্রতি এই একই মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার পাল্টা হিসেবে এদিন তৃণমূল নেতৃত্বের কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ। সভায় অমিত শাহের করা মন্তব্যের কড়া জবাব দিয়ে জেলা যুব সভাপতি তথা সাংসদ বাপি হালদার বলেন, ২ তারিখ এখানে এসে মথুরাপুরের পবিত্র মাটি কলুষিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ রুখতে ব্যর্থ হয়ে উল্টে বাংলার মানুষকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। বাংলাকে অপমান ও দেশকে বিক্রির যে অপচেষ্টা চলছে, তা বাংলা কখনও মেনে নেবে না।

ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বিজেপির বিরুদ্ধে দাঙ্গা ছড়ানোর অভিযোগ তুলে বলেন, এটি কেবল তৃণমূলের লড়াই নয়, এটি গণতন্ত্র, যুবসমাজ ও মহিলাদের অস্তিত্ব রক্ষার লড়াই। ২০২১ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গতবার এই জেলায় বিজেপিকে শূন্যে আউট করা হয়েছিল। এবারও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে একইভাবে রিক্তহস্তে দিল্লি ফেরত পাঠানো হবে। সেই সঙ্গে ভাঙড়ের বিধায়কের নাম না করে তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেন শওকত।

আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে নারী সুরক্ষা ও অধিকারের বিষয়টিও সভার মূল কেন্দ্রবিন্দুতে ছিল। জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বলেন, নারী দিবসের এই দিনে শপথ নিতে হবে, নারী-বিদ্বেষী বিজেপিকে বাংলার মাটি থেকে ধুলোয় মিশিয়ে দেওয়ার। ছাব্বিশের লড়াই মূলত মহিলাদের সম্মান রক্ষার লড়াই। উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাংসদ প্রতিমা মণ্ডল, বিধায়ক সমীর জানা, বিশ্বনাথ দাস, মন্টুরাম পাখিরা ছাড়াও শুভাশিস চক্রবর্তী ও অশোক দেবের মতো অভিজ্ঞ নেতারা। নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূলের এই আন্দোলন বিজেপির চক্রান্তের বিরুদ্ধে এক অমোঘ ঢাল হয়ে উঠবে।

আরও পড়ুন- ভোটের আগে আদিবাসীদের প্রতি ভালোবাসা! বিজেপির স্বরূপ খুলে তোপ মিতালির

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

1h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

2h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

3h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

4h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

5h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

6h ago

More from রাজ্য

View All →