সুভাষচন্দ্র বসুকে নিয়ে একাধিক অবমাননাকর মন্তব্যের পর বৃহস্পতিবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে অবশেষে ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ (Ananta Maharaj)। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে তা নিয়েও সতর্ক থাকবেন বলে জানিয়েছেন তিনি। বর্ষীয়ান সাংসদের পদক্ষেপকে 'ইতিবাচক' আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পাশাপাশি অভয়াকাণ্ডে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে বারাকপুর পুলিশ কমিশনারেটকে ধন্যবাদও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
নেতাজি বিতর্কে ক্ষমা চাইলেন অনন্ত, 'ইতিবাচক' পদক্ষেপ মন্তব্য মুখ্যমন্ত্রীর
Sponsored

দেশনায়ককে 'দেশদ্রোহী' বলে অপমান করে বিতর্কের জন্ম দিয়েছিলেন নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। ভারতের মহান স্বাধীনতার সংগ্রামীকে নিয়ে তাঁর এই মন্তব্যের বিরোধিতায় সরব হন সকলেই। সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল, সাধারণ মানুষ থেকে শিক্ষাবিদ সকলেই তীব্র সমালোচনা করেছিলেন। নেতাজির বিরুদ্ধে কুৎসা ছড়াতে বারণ করে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অনন্তের কাছ থেকে বঙ্গবিভূষণ পুরস্কার কেড়ে নেয় পশ্চিমবঙ্গ সরকার (WB Govt)। এরপরই সুর নরম করে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে দেখা গেল পদ্ম দলের সাংসদকে। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিক ভাবে কোনও আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।’’ এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অনন্ত মহারাজের মতো বর্ষীয়ান সংসদের এই পদক্ষেপকে তিনি ইতিবাচক বলেই মনে করছেন। সরকার এবং প্রশাসন যা যা করার সব করেছে। অনন্ত যদিও ক্ষমার অযোগ্য কাজ করেছেন কিন্তু তাঁর বয়সের কথা মাথায় রেখে এবং যেহেতু তিনি নিজের কৃতকর্মের জন্য এভাবে ক্ষমা চেয়েছেন তাই এই বিষয়টি যথেষ্ট সদর্থক, বলেই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
সম্প্রতি অনন্ত মহারাজের নেতাজিকে নিয়ে করা অবমাননা কর মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেই একই পথে হেঁটেছিলেন। তবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই জানিয়ে দেন যে এই ঘটনায় কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। সেই মতো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সমাজমাধ্যম থেকে ২৮২ টা পোস্ট ডিলিট করা হয়েছে। শুক্রবার সকালে অনন্তর বিরুদ্ধে এফআইআরও করেছে কোচবিহার জেলা পুলিশ।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













