কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

জমি-দুর্নীতি মামলায় সুমিতকে আপাতত রক্ষাকবচ দিল শীর্ষ আদালত

সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। একই সঙ্গে সুমিতকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

জমি-দুর্নীতি মামলায় সুমিতকে আপাতত রক্ষাকবচ দিল শীর্ষ আদালত

আপাতত স্বস্তিতে সুমিত রায়। বৃহস্পতিবার জমি-দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ককে রক্ষাকবচ দিল শীর্ষ আদালত (Supreme Court)। পরবর্তী শুনানির দিন পর্যন্ত সুমিতকে গ্রেফতার করা যাবে না বলে পুলিশকে (Police) নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kanta), বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ। সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। একই সঙ্গে সুমিতকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। 

Sponsored

Sranchi In Article

পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) শালবনিতে ভুয়ো নথির মাধ্যমে সরকারি জমি দখল ও বিক্রির অভিযোগ ওঠে অভিষেকের আপ্তসহায়ক সুমিতের বিরুদ্ধে। টাকার বিনিময়ে সরকারি জমি ভুয়ো নথি তৈরি  করে বিক্রি হত বলে অভিযোগ। এর সবটাই হত সুমিতের সম্মতিতে। তদন্তে নেমে অভিযুক্তর খোঁজ শুরু করে পুলিশ। এমনীক, তাঁকে খুঁজতে ভোররাতে অভিষেকের বাড়িতে পর্যন্ত হানা দেয়। কিন্তু সুমিতের খোঁজ পাওয়া যায়নি। এর পরেই আদালতের দ্বারস্থ হয় পুলিশ। আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চেয়ে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন সুমিতও। হাই কোর্ট আর্জি খারিজ হওয়ার পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত।

এদিন শুনানিতে সুমিতের গ্রেফতারির উপর স্থগিতাদেশের আবেদনের বিরোধিতা করেন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা। জানান, মামলার নথি তাঁদের হাতে এখনও পৌঁছোয়নি। তাই এই বিষয়ে বক্তব্য জানানোর জন্য সময় চান তিনি। 

পাল্টা সুমিতের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে ২০২১ সালের ঘটনায় জমি-দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। ২০২৬ সালের জুন মাসে সেই ঘটনায় তাঁর মক্কেলের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়। সুমিতের আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পুরনো অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। দুই পক্ষের সওয়াল-জবাবের পর প্রধান বিচারপতি আপাতত রক্ষাকবচ দেওয়ার কথা জানান। পরবর্তী শুনানির দিন পর্যন্ত সুমিতকে গ্রেফতার করা যাবে না। সুমিত তদন্তের বিষয়ে হাই কোর্টের নির্দেশ মেনে পুলিশকে সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন তাঁর আইনজীবী। এই সপ্তাহেই মামলার পরবর্তী শুনানির  সম্ভাবনা। 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →