Site Logo

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ! নারী দিবসে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন অসীমা পাত্র

EBBS Desk·
ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ! নারী দিবসে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন অসীমা পাত্র

আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যজুড়ে তৃণমূলের প্রতিবাদী কর্মসূচির আবহে এবার সুর চড়ালেন ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। এদিন বিভিন্ন প্রশাসনিক প্রকল্প ও নারী অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি সরাসরি আক্রমণ করলেন বিজেপিকে। অসীমা পাত্রের দাবি, ২০২৬ সালের নির্বাচনে বাংলার মহিলারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিজেপির চক্রান্তের উচিত জবাব দেবেন।

Sponsored

Sranchi In Article

অসীমা পাত্র বলেন, ১৮৫৭ সাল থেকে নারীরা যে সমান অধিকারের লড়াই করে আসছেন, বিজেপি সরকার তাকে লুণ্ঠিত করছে। তাঁর অভিযোগ, এসআইআর (SIR) বা সার্ভে রিপোর্টের নাম করে বাংলার মহিলাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার গভীর ষড়যন্ত্র করছে বিজেপি। অসীমার দাবি, যারা বাংলায় থেকে বাংলারই ক্ষতি করার চক্রান্ত করছে, তারা আসলে মীরজাফর ও বেইমান।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে ধনেখালির বিধায়ক বলেন, বিজেপির শাসনে মেয়েরা অত্যাচার ও বঞ্চনার শিকার হচ্ছে। অথচ এই দলের নেতারা দিল্লি থেকে এসে ফাইভ স্টার হোটেলে থাকছেন। ক্ষমতায় আসার আগে বিজেপি যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, গত ১২ বছরে তার কোনো প্রতিফলন দেখা যায়নি বলে তিনি অভিযোগ করেন।

তৃণমূল বিধায়কের দাবি, বাংলার এমন কোনো বাড়ি নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানানোর কোনো নৈতিক অধিকার বিজেপির নেই। তিনি বলেন, বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ জানাচ্ছেন, কিন্তু বিরোধীরা নিজেরা প্রমাণ করতে পারবে না যে, তাদের বাড়িতে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছায়নি। সবশেষে অসীমা পাত্রের হুঙ্কার, আন্তর্জাতিক নারী দিবসে বাংলার নারীরা শপথ নিয়েছেন। ২০২৬ সালে ব্যালট বাক্সে মায়েরা তাদের ক্ষমতার প্রমাণ দেবেন এবং বিজেপিকে বাংলা থেকে হঠাবেন।

আরও পড়ুন- বৈধ বাঙালিদের নাম বাদ, ৬০ লক্ষ বাঙালির নাম বিচারাধীন! প্রতিবাদে নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ বাংলা পক্ষ-র

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

1h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

2h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

3h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

4h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

5h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

6h ago

More from রাজ্য

View All →