গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা এবং বান্ডিল বান্ডিল ত্রাণের ত্রিপল উদ্ধার বলে খবর। সোমবার রাতে বসিরহাটের (Basirhat) একটি লজ থেকে তাঁকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ (Police)। মঙ্গলবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন।
Sponsored

রবিবার রাতে দীপঙ্কর ভট্টাচার্যর (Dipankar Bhattachrya) পার্টি অফিস থেকে এবং একটি বাগান বাড়ি থেকে ৪ হাজার সরকারি ত্রিপল পুলিশ উদ্ধার করেছিল। এরপর তাঁর বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের হয় বাদুড়িয়া থানায়। সোমবার রাতে আবারও দীপঙ্করের গোপন একটি ডেরা থেকে উদ্ধার করে ৮৮ লক্ষ টাকা ও বান্ডিল বান্ডিল সরকারি ত্রিপল।
অভিযোগ, সোমবার রাতে কয়েকজন স্থানীয় বাসিন্দা দেখেন, দীপঙ্করের কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রিপল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কার্যালয়ের সামনেই স্তূপ করে আগুন লাগিয়ে পোড়ানো হচ্ছিল সরকারি কাগজপত্র। সন্দেহ হতেই স্থানীয়রা বাদুড়িয়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দীপঙ্কর ও তাঁর ঘনিষ্ঠরা এলাকা ছাড়েন বলে অভিযোগ। পুরো একদিন পালিয়ে থাকার পরে রাতে বাড়ি থেকে বসিরহাটের লজে খাবার পৌঁছে দিচ্ছিলেন পরিবারের এক সদস্য। তাঁকে ফলো করেই পুলিশ পৌঁছে যায় সেই লজে। সেই গোপন আস্তানা থেকেই তাঁকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
Just now

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
1h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
4h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
4h ago





