বরুণ বিশ্বাসের খুনের তদন্তে SIT গঠনের দাবি মুখ্যমন্ত্রীর কাছে

আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে ২০১২ সালের ৫ জুলাই উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন চত্বরে গুলি করে খুন করা হয় মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাসকে (Barun Biswas)। বেশ ৯ জনকে গ্রেফতার করা হয়। খুনের ঘটনায় নাম জড়িয়ে ছিল তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও (Jyotipriya Mallik)। এরপর প্রায় দেড় দশক অতিক্রান্ত, কিন্তু 'তদন্তের নামে প্রহসন' হয়েছে বলে মনে করছে বরুণের পরিবার। তাই শনিবার সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) সঙ্গে দেখা করে ছেলের খুনের বিচার চাইলেন দাদা-দিদি।
Sponsored

নির্ভীক প্রতিবাদী শিক্ষক হিসেবে পরিচিত বরুণকে মারতে একশো থেকে দেড়শ জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ পরিবারের। যে ন'জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে সংশোধনাগারে, বাকিরা সকলেই জামিনে ছাড়া পেয়েছেন। রবিবার বরুণের ১৪ তম মৃত্যুবার্ষিকী। তার আগে 'জনতার দরবার'-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন মৃতের পরিবারের সদস্যরা। তৃণমূল আমলে তদন্তের নামে প্রহসন হয়েছে দাবি করে, দোষীদের উপযুক্ত শাস্তির আর্জি জানান বরুণের দাদা ও দিদি। রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে দেখা করার পর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন, “ররুণ বিশ্বাসের মৃত্যুরহস্য উদঘাটন হোক। প্রয়োজনে হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানের সিট গঠন করে তদন্ত করা হোক। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর নেতৃত্বে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। তিনিই প্রকৃত দোষী। রাজ্যে পালাবদলের পর মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। তাই শুভেন্দু অধিকারীর কাছে বিচার চাইতে এসেছি।” মুখ্যমন্ত্রী গুরুত্ব সহকারে সব অভিযোগ শুনে SIT গঠনের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
4h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





