লাইন পারাপারের সময় ট্রেনে ধাক্কা পুলকারের(school pool car)। বহরমপুরে গোবিন্দপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩, আহত হয়েছে আরও চারজন। মৃতদের মধ্যে ২ জন পড়য়া একজন সাইকেল আরোহী। আহতদের মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুর্শিদাবাদের বহরমপুর থানার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে ২৪এ/২ নম্বর রেলগেট। রেল লাইন পার হওয়ার সময় একটি স্কুলগাড়ি ও এক সাইকেল আরোহীকে ধাক্কা দিল দ্রুত গতিতে আসা নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। শুক্রবার সকালে ৭ টা নাগাদ একটি ট্রেন পাস করে। তার জন্য বন্ধ রাখা হয়েছিল রেল গেট। ট্রেনটি যাওয়ার পর গেট খুলতেই স্বাভাবিকভাবেই আটকে থাকা গাড়ি রেল লাইন পার করতে শুরু করে।
লেবেল ক্রসিং পার হওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। জানা গেছে কর্ণসুবর্ণ থেকে বহরমপুরের দিকে একটি এক্সপ্রেস ট্রেন চলে যাওয়ার পর লেভেল ক্রসিং তুলে দেওয়া হয়, সেই সময় স্কুল পড়ুয়াদের নিয়ে টাটা সুমো পার হচ্ছিল, হঠাৎ করেই কাটোয়ার দিকে যাওয়ার জন্য একটি ট্রেন চলে এসে ওই টাটা সুমো থেকে ধাক্কা মারে। স্কুল পড়ুয়াদের ওই টাটা সুমো দুমড়ে মুছড়ে যায়, ওই দুর্ঘটনার ফলে তিনজন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। একটি বেসরকারি স্কুলের ওই ছাত্রছাত্রী বলে জানা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ওই ঘটনায় গেটম্যানের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ।
দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি রেলের। সাত সদস্যের কমিটি গঠন। কমিটির নেতৃত্বে এডিআরএম। হাওড়া থেকে ঘটনাস্থলে যাচ্ছেন ৪ সিনিয়র অফিসার। এই ঘটনায় কোনও ব্যক্তির দোষ থাকলে তাঁকে কড়া শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। স্থানীয়রা গেটম্যানের গাফিলতিকেই দায়ী করেছেন। ঘটনাস্থলে গিয়ে অধীর চৌধুরী বলেন, একদিকে আজ হাইড্রোজেন ট্রেন উদ্বোধন হবে, কিন্তু প্রাথমিক সুরক্ষাটুকু নেই। এটা রেলের গাফিলতির কারণে ঘটেছে।
















