গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে দিলেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়। তাঁর এই নজিরবিহীন ও উদ্ধত মন্তব্য ঘিরে আক্ষরিক অর্থেই বারুদে আগুন লেগেছে জলপাইগুড়ির রাজনীতিতে।
Sponsored

শনিবার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নির্বাচনী সভায় দাঁড়িয়ে নরেশ রায় যে ভাষায় গান্ধীকে আক্রমণ করেছেন, তাতে স্তম্ভিত সাধারণ মানুষও। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ধূপগুড়ির অলিগলি থেকে চায়ের দোকান— সর্বত্রই ধিক্কারের ঝড় উঠেছে। এক জন প্রার্থীর মুখে দেশের স্বাধীনতার প্রধান কারিগরের প্রতি এমন কুরুচিকর শব্দ প্রয়োগ কীসের ইঙ্গিত? প্রশ্ন তুলছে বুদ্ধিজীবী মহল। এই মন্তব্য যে নিছক মুখ ফস্কে বেরোনো কথা নয়, বরং পরিকল্পিত ভাবে ইতিহাস বিকৃতির চেষ্টা, সেই অভিযোগও উঠছে জোরালো ভাবে।
শাসকদল তৃণমূল কংগ্রেস এই ইস্যুটিকে বিন্দুমাত্র রেয়াত করতে রাজি নয়। তাদের তরফে সাফ জানানো হয়েছে, যিনি গান্ধীজিকে সম্মান দিতে পারেন না, তাঁকে মানুষ ভোটের বাক্সে উপযুক্ত শিক্ষা দেবেন। ইতিমধ্যেই প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি শুরু হয়েছে। শুধু রাজনৈতিক দল নয়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও নরেশ রায়ের এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য দেশের আবেগকে এভাবে পদদলিত করা যায় না।
বিজেপির অন্দরেও এই ঘটনায় তীব্র অস্বস্তি দানা বেঁধেছে। দলের জেলা সাধারণ সম্পাদক নরেশ কুমার সিং প্রার্থীর এই আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে সরাসরি নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মহাত্মা গান্ধী ভারতের গর্ব। তাঁকে অপমান করা মানে দেশের আত্মাকেই আঘাত করা। একজন সৈনিক পরিচয় দেওয়া মানুষের মুখে এই ভাষা মানায় না। ভারতবাসী সচেতন, তারা ব্যালটের মাধ্যমেই এই ঔদ্ধত্যের জবাব দেবেন।
একইভাবে হরিশচন্দ্র রায়ও তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, প্রার্থীর উচিত আগে ভারতের ইতিহাস সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে এভাবে কালিমালিপ্ত করা ক্ষমার অযোগ্য।
আরও পড়ুন - বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

বহরমপুরের পুলকার দুর্ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
1h ago

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
3h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
9h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
17h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
18h ago
More from রাজ্য
View All →
“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
19h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
20h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
20h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
21h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
22h ago
