সাহায্য ডেপুটি মেয়রের! শিলিগুড়িতে পরিবারের সদস্যের জন্য ‘যুবসাথী’র ফর্ম নিলেন বিজেপি নেতা

রাজনীতির ময়দানে আদায়-কাঁচকলায় সম্পর্ক হলেও, সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যে কোনও রঙ নেই, রবিবার ছুটির দুপুরে তার এক অনন্য ছবি ধরা পড়ল উত্তরবঙ্গের শিলিগুড়িতে। বিরোধীদের কুৎসা আর কটাক্ষের জবাব দিয়ে রাজ্য জুড়ে ‘যুবসাথী’ প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার হিড়িক পড়েছে প্রথম দিনেই। কিন্তু শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডে যা ঘটল, তা কার্যত নজিরবিহীন। প্রকল্পের ফর্ম নিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর অরুণ সরকারকে।
Sponsored

এদিন সকালে বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। ভিড়ের মধ্যে প্রবীণ বিজেপি নেতাকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই এগিয়ে যান তিনি। দীর্ঘদিনের পরিচিত প্রাক্তন কাউন্সিলর অরুণ সরকারের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি নিজের উদ্যোগে যুবসাথী প্রকল্পের ফর্ম এনে তাঁর হাতে তুলে দেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। যুযুধান দুই শিবিরের এই সৌজন্যের ছবি দেখে উপস্থিত সাধারণ মানুষও কিছুটা অবাক হন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবীণ বিজেপি নেতা অরুণ সরকার রাজ্যের এই নতুন প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের জন্য অনেক কাজ করেছেন। আমার বাড়িতে বেশ কিছু শিক্ষিত যুবক রয়েছে, তাদের জন্যই আজ ফর্ম নিতে এসেছি। শাসক দলের এই উদ্যোগে আমি খুশি। দল-মত নির্বিশেষে মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা প্রশংসনীয়। এমনকি তিনি এও স্বীকার করেন যে, তাঁর পরিবারের সদস্যরা লক্ষীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার সুবিধাও পাচ্ছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তাঁর মন্তব্য, বিজেপি যেভাবে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে, তার প্রভাব আগামী নির্বাচনে পড়তে পারে।
অন্যদিকে, ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করেন। এখানে কোনও রাজনৈতিক দলের বাছ-বিচার নেই। আমি নিজে এদিন বিজেপির বেশ কিছু নেতা-কর্মীর ফর্ম পূরণ করে দিয়েছি। মানুষের এই ভিড়ই প্রমাণ করছে যে দিদির প্রতি তাঁদের কতটা আস্থা রয়েছে। প্রথম দিনেই যুবসাথী প্রকল্পে আবেদনের যে রেকর্ড তৈরি হল, তার সঙ্গে শিলিগুড়ির এই সৌজন্যের বাতাবরণ রাজ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন- স্বপ্নপূরণের পথে কাঁটা পাসপোর্ট জট! কাঁথির অঙ্কিতার মুশকিল আসান অভিষেক
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
Just now

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
3h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
3h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
7h ago
More from রাজ্য
View All →
স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
7h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
8h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
11h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
18h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago
