কথায় কথায় বিজেপি বলছে তারা সনাতনী দল। হিন্দু ধর্ম সনাতনী ধর্ম। তাকে অক্ষত রাখতে হবে। তার জিম্মা তারাই নিয়েছে। বড্ড ভাল শোনায় কথাগুলো। কিন্তু কার্যক্ষেত্রে কী দেখা যাচ্ছে? 

একটু পুরনো ভিডিও। সেটি প্রকাশ্যে এসেছে। কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে? ভদ্রলোকের নাম জুলফিকার আলি। তিনি দক্ষিণ কলকাতার সংখ্যালঘু মোর্চার সভাপতি। তাঁকে দেখা যাচ্ছে একটি ডান্স বারে। উদ্দাম নাচ-গান চলছে। তার মাঝে কী করছেন তিনি? দারুন দৃশ্য। তিনি উঁচু মঞ্চে দাঁড়িয়ে বান্ডিল থেকে টাকা ওড়াচ্ছেন। আর তা গিয়ে পড়ছে নিচে বসা দুই তরুণীর মাথায়। অসাধারণ সনাতনী সংস্কৃতির উদাহরণ। 

ভিডিও ভুল? নাকি ভিডিওর লোকটি ভুল? সূত্র বলছে, ভিডিও ঠিক। এই বেলেল্লা সংস্কৃতি যিনি ছড়াচ্ছেন তিনি মার্কামারা বিজেপি। এদের হাতেই বাংলার সংস্কৃতি রক্ষার দায়িত্ব, বিশেষত দক্ষিণ কলকাতার। শমীক ভট্টাচার্য কী বলবেন? ব্যবস্থা হবে? নাকি লোকবল হারানোর ভয়ে এমন সনাতনী হিন্দুর গায়ে হাত পড়বে না! 

সত্যি, এই পরিবর্তনই তো মানুষ দেখতে চেয়েছিলেন, তাই না!