মৃতদেহ হস্তান্তরে পুলিশকে বিজেপির পার্টির চিঠি কাজ করছে? ভারতীয় জনতা পার্টির লেটার হেডে এমনই একটি চিঠি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে উঠছে বহু প্রশ্ন। চিঠিতে লেখা রয়েছে ছায়া সেন নামে একজনের দেহ সৈকত সেন নামে এক ব্যক্তিকে যাঁর নামের পাশে লেখা রয়েছে শিবনাথ সেনের পুত্র, তাঁকে ওই হস্তান্তর করার জন্য পুলিশকে অনুরোধ করেছেন দিলীপ কুমার চন্দ। যিনি ৯৫ নম্বরের ওয়ার্ডের সভাপতি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চিঠি নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
সোশ্যাল মিডিয়াতেও তিনি একাধিক প্রশ্ন তুলে পোস্ট করেছেন। বিধায়ক এই বিতর্কিত চিঠি মোবাইল থেকে পড়ে শোনান সাংবাদিকদের। এরপরই তিনি প্রশ্ন তোলেন যে, মৃতদেহ হস্তান্তরের ক্ষেত্রে পুলিশকে কোনও রাজনৈতিক দলের (বিজেপির) চিঠি বা সুপারিশ কীভাবে প্রভাবিত করছে। জনপ্রতিনিধির বদলে কোনও দলীয় নেতার এ-ধরনের চিঠি বা হস্তক্ষেপের বিষয়টিকে তিনি বিপজ্জনক বলে উল্লেখ করে এর সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন তিনি। মূল বিষয়সমূহ সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিধায়ক প্রশ্ন তোলেন যে, এটা কী? এটা কি সত্যি? মৃতদেহ হস্তান্তরে পুলিশকে বিজেপির পার্টির চিঠি কাজ করছে? জনপ্রতিনিধির চিঠি পার্টির নেতা দেবেন? এটা সত্যি হলে । খতিয়ে দেখা হোক।
















