ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য চন্দন মণ্ডলের পর এবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন তাঁর স্ত্রী তথা ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানি মণ্ডল। তাঁর সঙ্গেই গেরুয়া শিবির ছেড়ে শাসক দলে নাম লেখালেন পঞ্চায়েত সদস্য কাকলি চৌধুরী-সহ প্রায় ৫০০ সমর্থক পরিবার। রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকচা অঞ্চলে এই বড় মাপের দলবদল স্থানীয় বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
Sponsored

সোমবার গোজিনায় তৃণমূলের এক কর্মীসভায় আনুষ্ঠানিকভাবে খুকুরানি মণ্ডলের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাজাহান আলি, ব্লক সভাপতি মৃণালকান্তি সামন্ত এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অভয়া দাস। গত ১৩ ফেব্রুয়ারি কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে নাম লিখিয়েছিলেন চন্দন মণ্ডল। তার রেশ কাটতে না কাটতেই এবার খুকুরানি ও তাঁর অনুগামীদের এই দলবদল ময়নায় বিজেপির সংগঠনে বড়সড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গোজিনার প্রধান। খুকুরানি মণ্ডলের অভিযোগ, বিজেপিতে থেকে এলাকার উন্নয়নের কাজ প্রত্যাশিত ভাবে এগোচ্ছিল না। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্পের মাধ্যমে যে উন্নয়ন হচ্ছে, তার শরিক হতেই তিনি দলবদল করেছেন। উন্নয়নের স্বার্থেই বিজেপির সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, এই যোগদানকে ঘিরে আত্মবিশ্বাসী তৃণমূল শিবির। পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাজাহান আলি জানান, চন্দন মণ্ডলের পর তাঁর স্ত্রী ও শয়ে শয়ে বিজেপি কর্মী যোগ দেওয়ায় ময়নায় দলের সংগঠন আরও কয়েক গুণ মজবুত হলো। তাঁর দাবি, এটি কেবল শুরু; আগামী দিনে ময়নার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রভাব আরও কমবে। পাল্টা বিজেপির পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় নেতৃত্ব। যদিও ভোটের মুখে এমন ভাঙন যে বাকচা ও ময়নার নির্বাচনী লড়াইয়ে প্রভাব ফেলবে, তা নিয়ে সন্দেহ নেই রাজনৈতিক পর্যবেক্ষকদের।
আরও পড়ুন- মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
Just now

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
1h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
2h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
5h ago
More from রাজ্য
View All →
ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
5h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
9h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
9h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
9h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
13h ago
