Site Logo

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

EBBS Desk·
ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ পদ্ম সমর্থকদের বিরুদ্ধে। রবিবার রাতে জগদ্দল থানার (Jagaddal police station) সামনে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষের হাতাহাতি, ইটবৃষ্টি, বোমাবাজির জেরে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনীকেও। এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনকে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। রাতের উত্তপ্ত পরিস্থিতির পর সোমের সকালেও থমথমে জগদ্দল। এলাকায় টহল দিচ্ছে বাহিনী।

Sponsored

Sranchi In Article

ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, জগদ্দলের আটচালা বাগানের তৃণমূল কর্মী বিট্টু মাহাতো দলীয় পতাকা ও ব্যানার লাগাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে মারধর করেন। আক্রান্ত তৃণমূল কর্মী জগদ্দল থানায় অভিযোগ দায়ের করতে গেলে সেখানে নিজের অনুগামীদের নিয়ে চড়াও হন বিজেপি নেতা অর্জুন সিং। এরপরই দু পক্ষের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, বোমাবাজির পাশাপাশি চলে গুলি। জখম কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ভাটপাড়ার তৃণমূল প্রার্থীর দাবি, "আমাদের এক কর্মীকে মারধর করা হয়। অভিযোগ থানায় জানাতে গেলে অর্জুন সিং দাদাগিরি করেন। আমাদের উপর হামলা চালন। এতদিন জানতাম থানা সবচেয়ে বেশি নিরাপদ জায়গা। এখন জানলাম তার উলটো।" গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

13h ago