কলকাতা ১৯°সে
ব্রেকিং
যোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীরহামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাযোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীরহামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরা
রাজ্য

চর্চায় বিজেপি নয়া কেন্দ্রীয় কমিটি: গুরুত্বপূর্ণ পদে বসুন্ধরা-স্মৃতি, নীতিনের টিমে বাংলার ২ মুখ

চর্চায় বিজেপি নয়া কেন্দ্রীয় কমিটি: গুরুত্বপূর্ণ পদে বসুন্ধরা-স্মৃতি, নীতিনের টিমে বাংলার ২ মুখ

বিজেপির (BJP) সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন। অভিষেকের সাত মাস পরে এবার নিজের ‘টিম’ সাজালেন নীতিন নবীন (Nitin Navin)। নতুন কেন্দ্রীয় কমিটিতে নারী শক্তির জয়। রয়েছেন বসুন্ধরা রাজে থেকে স্মৃতি ইরানি। ঠাঁই পেলেন বঙ্গের দুই নেতা-নেত্রীও। তবে, আইটি সেলের দায়িত্ব থেকে সরানো হয়েছে অমিত মালব্যকে (Amit Malavya)। সব মিলিয়ে চর্চায় বিজেপি নতুন কেন্দ্রীয় কমিটি। 

Sponsored

Sranchi In Article

সোমবারই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে গেরুয়া শিবির। তালিকায় প্রবীণ ও নতুন মুখের ভারসাম্য আনার চেষ্টা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে নতুন প্রজন্মকে। তবে, দলের সাধারণ সম্পাদক (সংগঠন) পদে কর্নাটকের (Karnatak) নেতা বিএল সন্তোষকে (B L Santash) রেখে দিয়েছে বিজেপি। নীতিনের টিম রয়েছেন বাংলার মনোজ টিগ্গা ও মধুছন্দা কর।

তবে, এই তালিকায় সবচেয়ে নজর কেড়েছে বসুন্ধরা রাজে সিন্ধিয়া (Basundhara Raje Sindhiya) ও স্মৃতি ইরানির (Smriti Irani) নাম। রাজস্থানে ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করার পরেই পদ্মশিবিরের সঙ্গে বসুন্ধরার দূরত্ব বেড়েছে বলে খবর ছড়ায়। সেই রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এবার সর্বভারতীয় সহ-সভাপতি পদ দিয়েছে বিজেপি। অমেঠিতে হেরে পদপ্রদীপ থেকে বেশ কিছুটা দূরে চলে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা অভিনেত্রী স্মৃতি ইরানি। ফের অভিনয়ও শুরু করেন। এই টিমে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে স্মৃতিকে। 

স্মৃতি ইরানি ছাড়াও সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মহারাষ্ট্রের প্রাক্তন বিরোধী দলনেতা বিনোদ তাওড়ে, সুনীল বনসল, সতীশ পুনিয়া, গজেন্দ্র পটেল, হরিশ দ্বিবেদী ও সঞ্জয় ভাটিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) করা হয়েছে প্রাক্তন আরএসএস নেতা শিবপ্রকাশ ও সৌদান সিং-কে। আরএসএস থেকে বিজেপি আসা  রাম মাধবকে এবার সহ-সভাপতি করা হয়েছে। সহ-সভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়ত, পশ্চিমবঙ্গের নেত্রী মধুছন্দা কর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভারতী পওয়ার, ওড়িশার নেতা বৈজয়ন্ত পণ্ডা, কংগ্রেস থেকে বিজেপি আসা পঞ্জাবের নেতা মনপ্রীত সিং বাদল ও সংখ্যালঘু নেতা তারিক মনসুর।

১৬ সর্বভারতীয় সম্পাদকের তালিকায় আছেন কেরলমের কংগ্রেস নেতা এসে অ্যান্টনির পুত্র অনিল অ্যান্টনি, রোহন গুপ্ত, সন্দীপ পাঠক ও বাংলার নেতা মনোজ টিগ্গা। 

তাৎপর্যপূর্ণ ভাবে দলের আইটি সেলের দায়িত্ব থেকে সরানো হয়েছে অমিত মালব্যকে। লোকসভার সাংসদ তেজস্বী সূর্য সরানো হয়েছে যুবমোর্চার সভাপতি পদ থেকে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল হয়েছেন নতুন কোষাধ্যক্ষ। এখন ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনে পীযূষকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরতে হয় কি না সেটাই দেখার। 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

ঝাড়গ্রামের পর হাওড়া: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ব্যাঁটরা থানার SI

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

যোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ তৃণমূল সুপ্রিমো, আহতদের দ্রুত আরোগ্য কামনা

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

দশে নয় না পেলে ক্ষমা চাইব: পুরুলিয়ায় জনতার কাছে অভিনব প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

ক্ষতিগ্রস্তদের পাশে স্থানীয় প্রশাসন, তারাপীঠ অগ্নি-কাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

মা তারা যেন অপূরণীয় ক্ষতি সহ্যের শক্তি দেন: তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ অভিষেকের, সরকারি সাহায্যের আবেদন

১৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →