আলিপুরদুয়ার (Alipurduar) শহরের সূর্যনগর এলাকায় একটি বাড়িতে পুলিশি অভিযানে চাঞ্চল্যকর ঘটনা। মাটির নীচ থেকে মিলল বিপুল পরিমাণ নগদ টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ৬ কেজি গাঁজা। পুলিশ সূত্রে খবর, আলিপুরদুয়ার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে বেআইনি কাজকর্ম চলার খবর আসে গোপন সূত্রে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। তল্লাশির সময় বাড়ির মেঝে খুঁড়ে বিভিন্ন মূল্যের নোট এবং কয়েন উদ্ধার করেন তদন্তকারীরা। সব মিলিয়ে উদ্ধার হওয়া নগদের পরিমাণ ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬০ টাকা।

আরও পড়ুন: “যে ভালো রাখবে তাঁর সঙ্গেই থাকো!” প্রেমিকের হাত ধরে পালানো স্ত্রীর বিয়ে দিলেন জওয়ান স্বামী

এর পাশাপাশি বাড়ি থেকে আনুমানিক ৬.৫ কেজি গাঁজাও বাজেয়াপ্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, ওই বাড়িতে দুই ভাই-বোনের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ড চলছিল। অভিযানের সময় চিনু বলের ভাই বাবন বল ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে খবর। ঘটনায় ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া টাকা ও গাঁজার উৎস কী, এই কারবারের সঙ্গে আর কারা যুক্ত এবং কতদিন ধরে এই কার্যকলাপ চলছিল—তা খতিয়ে দেখছে পুলিশ। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে আলিপুরদুয়ারের সূর্যনগর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। রাত প্রায় ৮টা নাগাদ শুরু হয় তল্লাশি। বাড়িতে তখন উপস্থিত ছিলেন অভিযুক্ত বাবন বলের বোন। মহিলা পুলিশের দুর্গা বাহিনীর মাধ্যমে বাড়িতে তল্লাশি চালানো হয়। টিনের বেড়া দেওয়া দু’টি ঘরের ওই বাড়ির মেঝে ছিল মাটির। তল্লাশির সময় একটি ঘরের অস্বাভাবিক অগোছালো পরিস্থিতি পুলিশের নজরে আসে। মেঝেতে পড়ে থাকা প্লাস্টিকের বস্তা সরাতেই সন্দেহ আরও বাড়ে। এরপর মাটি সরিয়ে উদ্ধার হয় একাধিক প্লাস্টিকের বালতি ও জলের কলসি। সেগুলির আশপাশ থেকেই মেলে লুকিয়ে রাখা নগদ টাকা।

দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি। বাড়ির বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া টাকা একত্রিত করে গোনা হয়। পুলিশ সূত্রে খবর, মোট ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬০ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৬.৫ কেজি গাঁজা। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই বাড়িটির সামনে ভিড় জমে যায়। বাড়িতে থাকা মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে অভিযুক্ত বাবন বলের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে গাঁজার কারবারের পাশাপাশি অন্য কোনও মাদক ব্যবসার (Drug Trafficking) যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে