প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন স্ত্রী, রাগ না করে সেই প্রেমিকের সঙ্গেই স্ত্রীর বিয়ে দিলেন বিএসএফ (BSF) জওয়ান স্বামী। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিচ্ছেন জওয়ান স্বামী। স্ত্রীর বাল্যবন্ধুর সঙ্গে যথাযথ নিয়ম মেনেই বিয়ে দিয়েছেন স্বামী। (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। 

আরও পড়ুন: SIR শুনানিতে ডাক প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ -মিতালীর!

ঘটনাটি উত্তরপ্রদেশের লখনওয়ের। জওয়ানের নাম ভিকি, তরুণীর নাম সোনালি। সম্প্রতি, তরুণী শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। সর্বত্র খোঁজাখুঁজি করেও শ্বশুরবাড়ির লোকজন খুঁজে না পেলে জওয়ানকে জানান। ভিকি সোনালির নামে নিখোঁজ অভিযোগ দায়ের করেন থানায়। তারপরই পাশের জেলা থেকে সোনালিকে তাঁর প্রেমিকের সঙ্গে উদ্ধার করেন পুলিশ। ভিকি ও তাঁর পরিবার সোনালিকে ফিরিয়ে আনতে চাইলেও সোনালি রাজি হননি।  

আরও পড়ুন: সুরাপ্রেমীদের ভিড় জমবে হাসপাতালে! ১৩ দিন মদ-বন্ধে পুনে প্রশাসনকে তুলোধোনা বম্বে হাইকোর্টের

সূত্রের খবর, ওই বিএসএফ জওয়ান সীমান্ত এলাকায় কর্মরত ছিলেন। সেই সময় তাঁর স্ত্রী বাড়িতে এক যুবকের প্রেমে পড়েন। ভালোবাসা এতটাই গভীর রূপ নেয় যে, স্বামী বাড়ি ফেরার আগেই সোনালি তাঁর প্রেমিকের হাত ধরে ঘর ছাড়েন। জানা যায়, বিয়ের আগে থেকেই ওই যুবকের সাথে সম্পর্ক ছিল। এই তরুণ সোনালির শৈশবের বন্ধু। আর সেই বন্ধুর হাত ধরেই পালিয়ে যায় সোনালি। 

আরও পড়ুন: আসানসোল ডিভিশনে সিগন্যালিংয়ের কাজ, ১৫-১৬ সেপ্টেম্বর বাতিল একাধিক ট্রেন

ভিকি অনেক বুঝিয়েও যখন সোনালিকে রাজি করাতে পারলেন না তখন কোনও রাখঢাক না করেই তিনি সিদ্ধান্ত নেন ওদের দুজনের বিয়ে দেবেন। ভিকি বলেন, “কোনও জোরজবরদস্তি নেই। যে তোমাকে খুশি রাখবে, আনন্দে রাখবে তাঁর সঙ্গেই থাকো।” এরপরই মন্দিরে নিয়ে গিয়ে যুগলের বিয়ে দিয়েছেন ভিকি। তারপর আইনি প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক তরুণীর গলায় মালা দিচ্ছেন তরুণ। পিছনে কয়েকজন কী করতে হবে বলে দিচ্ছেন। স্ত্রীর খুশির জন্য স্বামীর এমন মহানুভবতা এবং আত্মত্যাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। ভিকির এই পদক্ষেপ প্রমাণ করেছে যে, ভালোবাসা মানে শুধু অধিকার খাটানো নয়, প্রিয় মানুষের সুখ নিশ্চিত করাও।