অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এক বিশেষ হেল্পলাইন নম্বর এবং ই-মেইল আইডির কথা ঘোষণা করেছেন। মূলত ভোটের দিনগুলিতে বা তার আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনও অভিযোগ সরাসরি কমিশনের কানে পৌঁছে দিতেই এই নজিরবিহীন ব্যবস্থা।
Sponsored

১৮০০৩৪৫০০০৮— এই টোল ফ্রি নম্বরটি এখন থেকে দিনরাত ২৪ ঘণ্টা খোলা থাকবে। রাজ্যবাসী যে কোনও প্রান্ত থেকে ফোন করে তাঁদের অভাব-অভিযোগ বা ভোট সংক্রান্ত অনিয়মের কথা জানাতে পারবেন। শুধু ফোনে কথা বলাই নয়, লিখিতভাবে অভিযোগ জানানোর জন্য চালু করা হয়েছে একটি ই-মেইল ঠিকানাও— wbfreeandfairpolls@gmail.com।
কমিশন সূত্রে জানানো হয়েছে, এই পরিষেবা শুধুমাত্র ভোটের দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। গণনা শেষ না হওয়া পর্যন্ত এই কন্ট্রোল রুম এবং ই-মেইল সক্রিয় রাখা হবে। জমা পড়া প্রতিটি অভিযোগ সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নজরদারিতে নথিভুক্ত হবে এবং গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।
ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যে বিধানসভা ভোটের আবহে মাঝেমধ্যেই অশান্তির খবর সামনে আসে। অনেক সময় স্থানীয় স্তরে অভিযোগ জানিয়েও কাজ হয় না বলে দাবি করেন ভোটাররা। সেই ফাঁক ভরাট করতেই এবার সরাসরি রাজ্য সদর দফতরের তত্ত্বাবধানে এই হেল্পলাইন চালু করা হল। এর ফলে ভোট প্রক্রিয়ায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেমন বাড়বে, তেমনই অসাধু কাজকর্ম রুখতেও সুবিধা হবে বলে মনে করছে প্রশাসনিক মহল।
আরও পড়ুন - ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

বহরমপুরের পুলকার দুর্ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
1h ago

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
3h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
8h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
17h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
18h ago
More from রাজ্য
View All →
“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
19h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
20h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
20h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
21h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
22h ago
