শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি উপস্থিত হয়েছেন সিনে সংস্কৃতি জগতের তারকারাও। শনিবার হুডখোলা গাড়িতে করে ব্রিগেডের মঞ্চে পৌঁছে যান। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই বিশ্বকবিকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহকর্মী ৯৭ বছর বয়সী মাখনলাল সরকারকে (Makhanlal Sarkar) সম্বর্ধনা জানান তিনি। মঞ্চে রয়েছেন মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানি, চিরাগ পাসওয়ানরা। রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং শর্বরী মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা, যাঁরা এবারে ভোটে জিতেছেন তাঁরা তো রয়েছেন পাশাপাশি বিজেপি সমর্থক অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়, ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, মাফিন চক্রবর্তী, অঞ্জনা বসুও উপস্থিত হয়েছেন বলে খবর মিলেছে। তদারকিতে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। নজর কেড়েছে অভিনেতা জিতের উপস্থিতি।
Sponsored

বাংলা সংস্কৃতির ছোঁয়া তুলে ধরতে গোটা ব্রিগেড চত্বর জুড়ে কোথাও মদনমোহন মন্দিরের আদলে তৈরি কাঠামো কোথাও আবার ফুটিয়ে তোলা হয়েছে জল্পেশ মন্দির, মহাকাল মন্দির, পলাশীর গেট। পশ্চিমবঙ্গের ঐতিহ্যশালী কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পকেও তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক ব্রিগেডের মঞ্চে ব্যাকড্রপে রাখা হয়েছে কালীঘাট মন্দির ও দুর্গোৎসবের ঝলক। মুখ্যমন্ত্রী সফল গ্রহণ অনুষ্ঠানে পদ্ম সম্মানপ্রাপ্ত বাংলার বিশিষ্ট শিল্পীদের বিশেষ সম্মান দিয়ে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য বিজেপি। নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ব্রিগেডে দেখা যায় মমতা শঙ্কর, পণ্ডিত অজয় চক্রবর্তী, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অভিনেত্রী পায়েল সরকারদের। সরোদ শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও আমন্ত্রণ জানানো হয়েছিল বলে খবর মিলেছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
3h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
4h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
5h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
6h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
6h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
7h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
10h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
10h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
11h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
14h ago
