- • কলকাতা থেকে বিশেষ বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন শুভেন্দু।
- • বাগডোগরা বিমানবন্দর থেকে কার্শিয়াং শহরের চাঁদমারি গ্রাউন্ড হেলিপ্যাডে গিয়ে নামবে মুখ্যমন্ত্রীর কপ্টার।
- • চাঁদমারি হেলিপ্যাড থেকে সড়কপথে তাঁর কনভয় রওনা দেবে গোয়েথালস মেমোরিয়াল স্কুলের দিকে।
- • সেখানে পৌঁছে রাজ্য সরকারের জনসংযোগ কর্মসূচি 'জনকল্যাণ শিবির' পরিদর্শন করতে পারেন। পাশাপাশি সরকারি অনুষ্ঠানে সশরীরে অংশ নেওয়ার কথাও রয়েছে।
- • এরপর সড়কপথেই পৌঁছবেন মন্টেভিয়ট গ্রাউন্ডে। মূলত এখানেই প্রশাসনিক এবং দলীয় স্তরের মূল বৈঠকটি হবে।
- • বৈঠক শেষ হওয়ার পর মন্টেভিয়ট গ্রাউন্ড থেকে সড়কপথে ফের চাঁদমারি হেলিপ্যাডে ফিরে সেখান থেকে হেলিকপ্টারে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রাতের দিকে তাঁর কলকাতা ফেরার কথা রয়েছে।
আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে
পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং (Darjeeling) জেলার শৈলশহর কার্শিয়াঙে (Kurseong) প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। শুভেন্দুর এই কর্মসূচির মাঝে পাহাড়ের কোনও একটি জনকল্যাণ শিবির পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। যদিও এই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি নবান্ন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে পাহাড়বাসীর প্রত্যাশার পারদ বাড়ছে, নিরাপত্তা ঘিরে সতর্ক প্রশাসন। সম্ভবত আজ রাতেই কলকাতা ফিরবেন শুভেন্দু (Suvendu Adhikari)।
উত্তরবঙ্গের চা বাগানের সমস্যা সমাধান থেকে শুরু করে পর্যটন পরিকাঠামো উন্নয়ন নিয়ে বাংলার নতুন সরকার কী ভাবছে তা জানতে চায় পাহাড়বাসী। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বাজেট অধিবেশনের আগে এই সফরে বড় কোনও প্রকল্পের ঘোষণা করে চমক দিতে পারেন মুখ্যমন্ত্রী (CM of West Bengal)।
একনজরে দেখে নেওয়া যাক সম্ভাব্য সফরসূচি:-
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
"ভারতের ইতিহাসে এমন SIR কখনও হয়নি", গণ কনভেনশনে গর্জে উঠলেন লাভাসা-প্রকাশ- জহররা
18h ago

জাঙ্গিপাড়ায় তৃণমূল উপপ্রধানকে খালি গায়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
18h ago

পোস্ট মুছব না: কলকাতা পুলিশের নোটিশের পাল্টা হুঁশিয়ারি মহুয়ার
18h ago

নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ রাজ্যের
19h ago

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ, ১৯টি ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ রাজ্যের
19h ago







