আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়ার খুন ও ধর্ষণ কাণ্ডের পুনর্তদন্ত করবে রাজ্য সরকার৷ রবিবার, পানিহাটিতে অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি জানান, আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের পাশাপাশি ১৯৫২ সালের বিশেষ আইনে মেনে নতুন করে তদন্ত করবে রাজ্য। রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, অভিয়ার দেহ কেন তড়িঘড়ি পানিহাটি শ্মশানে সৎকার করা হল, শ্মশানের রেজিস্ট্রারে কেন নিকট আত্মীয়র স্বাক্ষর নেই, শ্মশানে সেদিন কী ঘটেছিল সেই বিষয়ে তদন্ত করবে পুলিশ। এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করার জন্য বারাকপুরের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
অভয়ার ধর্ষণ-খুনের পুনর্তদন্ত করবে রাজ্য: দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়ার খুন ও ধর্ষণ কাণ্ডের পুনর্তদন্ত করবে রাজ্য সরকার৷ রবিবার, পানিহাটিতে অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
Sponsored

২ বছর আগে এই দিনই আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে (RG Kar) কর্তব্যরত চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় রাই ইতিমধ্যেই আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু সেই রায়ে খুশি নয় অভয়ায় পরিবার। অভয়ার মা রত্ন দেবনাথ বর্তমানে শাসকদলের পানিহাটির বিধায়ক। তিনি সম্প্রতি তাঁর মেয়ের সঙ্গে ঘটনা নৃশংস ঘটনার পুনর্তদন্তের দাবি জানিয়ে চিঠি লেখেন। মুখ্যমন্ত্রী জানান, “মাননীয়া রত্না দেবী নতুন মুখ্যমন্ত্রীর কাছে পুনর্তদন্তের আর্জি জানিয়ে আমাকে চিঠি দিয়েছেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে মুখ্যসচিব ও বিশেষজ্ঞ দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ১৯৫২ সালের বিশেষ কমিশন আইনের আওতায় পুনর্তদন্তের ঘোষণা করছি।”
রাজ্যের প্রশাসনিক প্রধানের অভিযোগ, শ্মশানের নির্ধারিত খরচ পরিবারের লোক দেয়নি, এমনকী মৃতার পরিবারের কোনও ক্লোজ রিলেটিভ বা নিকটাত্মীয়ের বাধ্যতামূলক স্বাক্ষরও নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, “নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি মিলে এই পুরো কাণ্ডটি ঘটিয়েছেন।” মঞ্চ থেকেই স্মরণসভায় উপস্থিত ব্যারাকপুর পুলিশ কমিশনারকে অবিলম্বে এফআইআর দায়ের করে তদন্ত শুরুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানান, শ্মশানের এই অনিয়মের অংশে যেহেতু সিবিআই তদন্তের সুযোগ নেই, তাই রাজ্য পুলিশ স্বাধীন ভাবে কাজ করে আইনি পদক্ষেপ করবে।
এদিন রাজ্যজুড়ে অভয়ার স্মরণসভা আয়োজন করা হয়েছে। পানিহাটির স্মরণসভায় উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। বলেন, “ডাক্তার বোনের মায়ের মাথায় লাঠি পড়েছিল। অভয়ার মাকে হাসপাতালেও ভর্তি নিতে চায়নি। আমি যা করার করছি, করব, এর শেষ দেখে ছাড়ব। আজ সব হাসপাতালে মাথানত করে অভয়া-স্মরণ হয়েছে। অভয়াকাণ্ডের ভয়ঙ্কর স্মৃতি চিরকাল থাকবে। অভিযুক্ত বা সম্ভাব্য অভিযুক্তদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনি পথে পদক্ষেপ করব।“
মখ্যমন্ত্রীর কথায়, “আজকে এখানে যাঁরা 'অভয়া'র স্মরণসভা আয়োজন করেছেন তাঁদের আমি অন্তর থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাব। আমরা এই ভয়ঙ্কর, অমানবিক ঘটনাটি দেখেছি। এটা শুধু পানিহাটি, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গে সামাজিক ব্যাধিতে হচ্ছে। এমন ঘটনা আর যেন না ঘটে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।“
এর পরেই পূর্বতন সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, “আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো এই ধরণের কোনও ইস্যুকে প্রেমের ঘটনা বলব না। বারুইপুরে পুলিশ যা করার করেছে। যত কঠোর হওয়ার দরকার, সরকার হবে। পুলিশকে বলেছি, নারী নির্যাতনের অভিযোগ উঠলে অপেক্ষা করবেন না। কারও ফোনের অপেক্ষা করতে হবে না। এর শেষ আমাদের দেখতেই হবে। তৎকালীন মুখ্য়মন্ত্রী অভয়ার পরিবারকে ১০ লক্ষ টাকা দিতে বলেছিলেন। অভয়ার মা-বাবা বলেছিলেন, অর্থ চাই না, বিচার চাই। আদালতে দাঁড়িয়েও অভয়ার পরিবার ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন। সিবিআই তদন্তের অগ্রগতি হয়েছে, কিন্ত এখনও ফল মেলেনি।“
বক্তব্যের শেষে আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। বলেন, “আমরা অভয়া বোনকে ভুলিনি! রাজ্যবাসী আমাদের জয়ীই করেছেন তাঁর ন্যায়বিচার ছিনিয়ে আনার জন্য। প্রশাসনিক ক্ষমতার সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়েও আমি আবার বলছি—আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। বোনের বিচারের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করব।”
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
কলকাতা হাই কোর্টে নতুন স্থায়ী প্রধান বিচারপতি, সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের
15h ago

জরুরি অবস্থায় কারাবন্দিদের 'লোকতন্ত্র সেনানি সম্মান' মুখ্যমন্ত্রীর, মসিক ভাতা-চিকিৎসা-সরকারি বাসে সুবিধা
15h ago

মমতাকে খুনের পরিকল্পিত চক্রান্ত: হালিশহরে বিস্ফোরক কল্যাণ
16h ago

ভারত ছাড়ো আন্দোলনের ৮৪-তম বার্ষিকীতে বিপ্লবীদের আত্মত্যাগ স্মরণ মুখ্যমন্ত্রীর
19h ago

বিজেপির সন্ত্রাস! হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়ির পথে হামলার মুখে দলনেত্রী, পুলিশমন্ত্রীকে নিশানা মমতার
19h ago







