অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন সূত্রে খবর, বিভিন্ন দফতরে ‘এক্সটেনশন’-এ কর্মরত অবসরপ্রাপ্ত আধিকারিকদের পূর্ণাঙ্গ তালিকা চেয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রাক্তন আইএএস ও আইপিএস আধিকারিকদের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।
Sponsored

এই মর্মে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরকে চিঠি দিয়েছে কমিশন। সেখানে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশের পরই নবান্ন থেকে রাজ্যের সব দফতরে বার্তা পাঠানো হয়েছে। সেই অনুযায়ী, প্রতিটি দফতর ও তাদের অধীনস্থ ডাইরেক্টরেটগুলিতে বর্তমানে কর্মরত অবসরপ্রাপ্ত আধিকারিকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কোন দফতরে কতজন অবসরপ্রাপ্ত আধিকারিক পুনরায় নিয়োগ পেয়েছেন, তাঁরা কী দায়িত্বে রয়েছেন এবং অবসরের পর কতদিন ধরে কাজ করছেন—এই সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সমস্ত দফতর থেকে তথ্য সংগ্রহের পর তা একত্রিত করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠানো হবে।
হঠাৎ করে এই তথ্য চাওয়ার কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। অনেকের মতে, নির্বাচন প্রক্রিয়ার সময়ে এই আধিকারিকরা সরাসরি কোনও নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতেই কমিশনের এই উদ্যোগ। তবে এই তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের একাংশের দাবি, অভিজ্ঞতার প্রয়োজনে রাজ্যের প্রায় প্রতিটি দপ্তরেই অবসরপ্রাপ্ত আধিকারিকদের নির্দিষ্ট মেয়াদের জন্য পুনরায় নিয়োগ করা হয়েছে। অনেক ক্ষেত্রে তাঁরা উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। অর্থ দফতরের মতো বড় দপ্তরগুলিতে ডাইরেক্টরেট মিলিয়ে শতাধিক অবসরপ্রাপ্ত আধিকারিক বর্তমানে দায়িত্বে রয়েছেন বলেও সূত্রের দাবি। নির্বাচনের মুখে এই তথ্য তলবকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।
আরও পড়ুন- সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
5h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
6h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
7h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
8h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
9h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
10h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
11h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
12h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
13h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
16h ago
